আব্বাস আলীভোলা জেলা প্রতিনিধি:- ভোলায় কাফনের কাপড় পরে প্রতীক বরাদ্দ আনতে গিয়ে হামলার শিকার চেয়ারম্যান প্রার্থী।চতুর্থ ধাপের ইউপি নির্বাচনের ভোলার বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়নের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী মো. আলাউদ্দিন সরদার কাফনের কাপড় পরে প্রতীক আনতে যাওয়ার পথে হামলার শিকার হয়েছে।
হামলাকারীরা আওয়ামী লীগ প্রার্থীর সমর্থক বলে অভিযোগ। এ সময় ১০টি মোটরসাইকেল ভাঙচুরসহ অন্তত ১০ জন আহত হয়েছে। মঙ্গলবার বেলা ১২ টার দিকে বোরহানউদ্দিন উপজেলা সড়কে এ হামলার ঘটনা ঘটে।হামলার শিকার চেয়ারম্যান প্রার্থী মোঃ আলাউদ্দিন সরদার অভিযোগ করেন, তিনি মনোনয়নপত্র সংগ্রহের পর থেকে আওয়ামী লীগ প্রার্থী মোঃ নাগর হাওলাদারের সমর্থকরা তাকে হত্যার হুমকি দিয়ে আসছে। এজন্য তিনি মঙ্গলবার প্রতীক বরাদ্দের দিন কাফনের কাপড় পড়ে প্রতীক আনতে যান। তবে, উপজেলা নির্বাচন অফিসে যাওয়ার পথে উপজেলা সংলগ্ন এলাকায় তার কর্মী-সর্মথকদের ওপর আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকরা হামলা চালায়।
তবে, আওয়ামী লীগ মনোনিত চেয়ারম্যান প্রার্থী নাগর হাওলাদারের এ হামলার বিষয়ে কিছু জানেন না বলে জানিয়েছেন।বোরহানউদ্দিন উপজেলা নির্বাচন অফিসার ও রিটানিং কর্মকর্তা মো. শহীদুল্লাহ জানান, এ বিষয়ে প্রার্থী মৌখিকভাবে অবহিত করলেও লিখিত অভিযোগ জানাননি। লিখিত অভিযোগ দিলে ব্যবস্থা নেয়ার কথা জানান রিটার্নিং কর্মকর্তা মো. শহীদুল্লাহ।







