নির্বাচনে বেআইনি কাজে জড়ালে কোনও ছাড় দেয়া হবে না’

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

গাইবান্ধা জেলা প্রতিনিধি:- নির্বাচনে বেআইনি কাজে কেউ জড়িয়ে পড়লে কোনও ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার কবিতা খানম।

৪র্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে গাইবান্ধা সার্কিট হাউসে নির্বাচন কমিশন আয়োজিত মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। এতে উপস্থিত ছিলেন নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এছাড়া, গোবিন্দগঞ্জ উপজেলার ১৬টি ইউনিয়ন ও পলাশবাড়ী উপজেলার ২টি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীরা সভায় উপস্থিত ছিলেন।