নির্বাচনে অনিয়ম হলে কাউকে ছাড় নয়

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

মানিক মিয়া স্টাফ রিপোর্টার:- ইউনিয়ন পরিষদ নির্বাচনে কোন অনিয়ম হলে কাউকে ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন নির্বাচন কমিশনার কবিতা খানম।

শনিবার রাতে জয়পুরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং চেয়ারম্যান পদে প্রার্থীদের সাথে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ভোটাররা যেন নির্বিঘ্নে ভোটকেন্দ্রে এসে ভোট দিতে পারে- তা নিশ্চিত করতে সবার প্রতি আহ্বান জানান তিনি। নির্বাচনে কোন বেআইনি কাজে কেউ জড়িয়ে পড়লে কাউকে ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি।কবিতা খানম আরও বলেন, ‘নির্বাচন সুষ্ঠু হবে, এটি ছাড়া অন্য কোনো নির্বাচন আমরা কেউ দেখতে চাই না। আপনারা প্রার্থীরা ভোটারদের আকৃষ্ট করেন আপনার কথা দিয়ে ভালোবাসা দিয়ে।

শক্তি দিয়ে নয়, টাকা দিয়ে নয়, আপনার কাজ দিয়ে। ভয় দেখিয়ে কোনো কিছু পাওয়া যায় না।’জেলা প্রশাসক শরীফুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নির্বাচন কমিশন প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল কাশেম ফজলুল কাদের, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরিদুল ইসলাম প্রমুখ।