ইসি গঠনে আওয়ামী লীগ গণতান্ত্রিক পদ্ধতি অনুসরণ করছে: হানিফ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

ফরিদুল ইসলাম স্টাফ রিপোর্টার// বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্দলীয়, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি প্রসঙ্গে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, নির্বাচন কমিশন গঠন প্রণালীর জন্য যে আইনটা থাকা দরকার সেই আইনটা করা হয়নি এখনও।

এর আগে যারা ক্ষমতায় ছিল তারাও কেউ করেনি। আমাদের সরকারের সময় আমরা উদ্যোগ নিয়েছি। আমরা আশা করছি, খুব দ্রুতই নির্বাচন কমিশন আইন করা হবে।

রবিবার (১৯ ডিসেম্বর) দুপুরে কুষ্টিয়ার পিটিআই রোডের নিজ বাসায় সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগ নেতা এসব কথা বলেন।