Jashore , Wednesday, 28 October 2026
সর্বশেষ:
বিএনপিতে কোনো অপরাধীর জায়গা নেই: যুবদল সম্পাদক নয়ন টুপটুপ রিসোর্টে আগুন: ১১ দিন পর পাশাপাশি কবরে শায়িত একই পরিবারের ৪ জন জনগণকে সঙ্গে নিয়ে এক দফা দাবির হুঁশিয়ারি জামায়াত নেতার যশোরে এক কেজি গাঁজাসহ আটক ১ যশোরে পুলিশের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত বিদ্যুৎ খাতে দুর্নীতি রোধে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: রুহুল কবির রিজভী জাপানিদের বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর বন্দর ইজারা দেওয়ার প্রতিবাদে যশোরে এনডিএফ’র বিক্ষোভ ও সমাবেশ বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ পল্টনে সিপিবি কার্যালয়ে হামলা ও অবরুদ্ধ করার ঘটনায় গণসংহতি আন্দোলনের নিন্দা

ঝিনাইদহে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে নিহত ১, আহত ৪

কামরুজ্জামান সজীব ঝিনাইদহ জেলা প্রতিনিধি:- ঝিনাইদহের শৈলকুপায় সারুটিয়া ইউনিয়নে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে হারান নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে।আহতদের মধ্যে দুই জনের অবস্থা আশংকাজনক, তারা ফরিদপুর মেডিক্যালে চিকিৎসাধীন রয়েছেন।নিহত হারান শৈলকুপার সারুটিয়া ইউনিয়নের নাদপাড়া গ্রামের বাসিন্দা।

সন্ধ্যার পরপরই কাতলাগাড়ী বাজারে নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী মাহমুদুল হাসান মানুনের প্রধান কার্যালয়ে প্রতিপক্ষের হামলায় নিহত হন কর্মী হারান।এর আগে, বিদ্রোহী প্রার্থী জুলফিকার কায়সার টিপু ও নৌকার প্রার্থীর সমর্থকদের মাঝে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে কাতলাগাড়ি বাজারে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষ ছড়িয়ে পড়েছে সারুটিয়া ইউনিয়নের ৫/৭ টি গ্রামে।

অনেক বাড়ি-ঘর ভাংচুর করা হয়।নৌকার প্রার্থী মামুনের দাবি, তাদের অফিসে অতর্কিত হামলা চালিয়ে হত্যা ও বেপরোয়া ভাংচুর করে স্বতন্ত্র প্রার্থীর জুলফিকার কায়সার টিপুর সশস্ত্র সন্ত্রাসীরা। এদিকে বিদ্রোহী প্রার্থী টিপুর সাথে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি।

এ বিষয়ে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, একজন নৌকার সমর্থক নিহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি শান্ত করার চেষ্টা চলছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 10:19 pm, Friday, 31 December 2021
37 Time View