Jashore , Monday, 26 October 2026
সর্বশেষ:
খুলনায় আতঙ্কের নাম ‘বি কোম্পানি’: আড়ালে সন্ত্রাসী তাণ্ডব ও রাজনৈতিক ছত্রছায়া যশোরে সড়ক দূর্ঘটনায় মা ও শিশু নিহত; আহত বাবা চুরির অপবাদে কিশোর স্বাধীনকে হত্যা: বিচারের দাবিতে মায়ের সংবাদ সম্মেলন ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে এনসিপির লিফলেট বিতরণ চার দিনের সরকারি সফরে জাপানের উদ্দেশে রওনা হচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ৯ মাস পর খুলছে সেন্টমার্টিন: পর্যটকদের জন্য নতুন নিয়ম ও শত টাকা ফি নির্ধারণ যশোরে অনুমতি ছাড়াই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গাছের ডাল কেটে বিক্রির অভিযোগ বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও ভারতীয় মালামাল আটক দীর্ঘ প্রতীক্ষার পর ন্যানো-ইউরিয়ার পেটেন্ট পেলেন যবিপ্রবির গবেষক ড. জাভেদ যশোরে কলিমুদ্দিন সরদার ট্রাস্টের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাক্যাম্প অনুষ্ঠিত

বাংলাদেশ-পাকিস্তান সম্পর্কের বরফ গলছে: মেহমুদ কুরেশি

আন্তর্জাতিক সংবাদ// বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্কের বরফ গলছে বলে দাবি করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি।

তিনি বলেন, অতীত ভুলে সম্পর্ক সামনে এগিয়ে নিতে চায় পাকিস্তান।সোমবার রাজধানী ইসলামাবাদে পররাষ্ট্রমন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মেহমুদ কুরেশি। ভারতের সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদনে এমনটি জানানো হয়।

এসময় তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্কের কিছু ‘ফ্যাক্টর’ আছে, যেগুলো বলতে চাই না। তবে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নের লক্ষণ দেখতে পাচ্ছি।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে প্রধানমন্ত্রী ইমরান খান কথা বলেছেন। শেখ হাসিনাকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানিয়েছেন তিনি। ইমরান খানেরও বাংলাদেশ সফরের আমন্ত্রণ নিয়ে কথা হয়েছে। তাই বলা চলে, বরফ গলছে।

তবে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় তাদের কর্মকাণ্ডের জন্য ক্ষমা চাওয়ার বিষয়ে কিছু বলেননি পাকিস্তানের প্রধানমন্ত্রী।সংবাদ সম্মেলনে গত বছর দেশটির সরকারের কূটনৈতিক কর্মকাণ্ড তুলে ধরেন কুরেশি। সেখানে অন্য বিষয়গুলোর মধ্যে বাংলাদেশ প্রসঙ্গ আসে।

এছাড়াও, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘১৯তম সার্ক সম্মেলন আয়োজনে প্রস্তুত পাকিস্তান। ভারত ইসলামাবাদে আসতে না চাইলে ভার্চুয়ালি যোগ দিতে পারে।’২০১৬ সালের ১৫ থেকে ১৯ নভেম্বর ইসলামাবাদে দক্ষিণ এশিয়া সহযোগিতা সংস্থা-সার্কের কূটনৈতিক সম্মেলন হওয়ার কথা ছিল।

কাশ্মীরে ভারতীয় সেনাদের শিবিরে হামলার কারণে সে সম্মেলন বাতিল হয়ে যায়। পাকিস্তান এখন সে সম্মেলন পুনরায় আয়োজন করতে আগ্রহী।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 08:10 pm, Tuesday, 4 January 2022
26 Time View