আইভীর সঙ্গে ডিসি-এসপি’র দেড় ঘণ্টা বৈঠক

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি// নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) নৌকার মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভী জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ ও পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম মধ্যে বৈঠকে অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকাল ৫টা ৪৫ মিনিট থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত টানা দেড় ঘণ্টা জেলা প্রশাসকের রুমে ওই বৈঠক চলে। সন্ধ্যা ৭টায় বের হয়ে আসেন মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভী।

গণমাধ্যমকর্মীদের এসময় তিনি জানান, এটি রুটিন মাফিক বৈঠক।আমার ঠাণ্ডা গলা ব্যাথা। কথা বলতে পারছি না। এর বেশি তিনি কিছু বলতে চাননি।বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ জানান, এরকম বৈঠক সব প্রার্থীর সাথে হচ্ছে এবং হবে।

নির্বাচনী আচারণ বিধি ও নীতিমালা মেনে চলা এসব বিষয় নিয়েই প্রার্থীদের সাথে বৈঠক চলছে। এটি একটি চলমান রুটিন মাফিক প্রক্রিয়া। আজ (বুধবার) ও প্রার্থীদের সাথে এভাবেই বৈঠক হবে।