আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

ফরিদুল ইসলাম স্টাফ রিপোর্টার//আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগ সভাপতি ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের প্রধান শেখ হাসিনা এতে সভাপতিত্ব করেন।

সপ্তম ধাপে ১৩৮টি ইউনিয়নে প্রার্থী চূড়ান্ত করতে এই সভা অনুষ্ঠিত হয়।এর আগে, ২৯শে ডিসেম্বর সপ্তম ধাপের ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী আগামী ৭ই ফেব্রুয়ারি সারা দেশে ১৩৮টি ইউনিয়ন পরিষদে জনপ্রতিনিধি বাছাই করতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

মনোনয়ন ফরম জমা দেয়ার শেষ তারিখ ১২ই জানুয়ারি এবং মনোনয়ন যাচাই বাচাই হবে ১৫ই জানুয়ারি। আপিল করার শেষ তারিখ ১৮ই জানুয়ারি এবং আপিলের ঊনিষ্পত্তি ২১শে জানুয়ারি। আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২২শে জানুয়ারি।