Jashore , Tuesday, 27 October 2026
সর্বশেষ:
যশোরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ এর মার্শাল আর্ট ইভেন্টে পৌরসভা দল বাছাই সম্পন্ন যশোরে গণঅধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন যশোরে ১১ দলীয় জোটের লংমার্চ সফল করতে এনসিপির লিফলেট বিতরণ আইডিইএক্স ২০২৭-এ অংশ নিতে তারেক রহমানকে আমন্ত্রণ শার্শায় ৩০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার যশোরে ২৪ লাখ টাকার স্বর্ণের বারসহ আটক ১ খুলনায় আতঙ্কের নাম ‘বি কোম্পানি’: আড়ালে সন্ত্রাসী তাণ্ডব ও রাজনৈতিক ছত্রছায়া যশোরে সড়ক দূর্ঘটনায় মা ও শিশু নিহত; আহত বাবা চুরির অপবাদে কিশোর স্বাধীনকে হত্যা: বিচারের দাবিতে মায়ের সংবাদ সম্মেলন ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে এনসিপির লিফলেট বিতরণ

টাকা নিয়ে প্রার্থী বাছাইয়ের অভিযোগ রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে

কুমিল্লা জেলা প্রতিনিধি// প্রার্থীদের কাছ থেকে টাকা নেয়ার অভিযোগ উঠেছে কুমিল্লার হোমনা উপজেলার নির্বাচন কর্মকর্তা বিল্লাল মেহেদীর বিরুদ্ধে।

বৃহস্পতিবার প্রার্থিতা যাচাই-বাছাইয়ের সময় চেয়ারম্যান এবং সদস্য প্রার্থীদের কাছ থেকে ৫০০ থেকে ১০০০টাকা আদায় করছেন মুরাদনগর উপজেলার তিন ইউনিয়নের দায়িত্বে থাকা রিটার্নিং কর্মকর্তা বিল্লাল মেহেদী।

এরইমধ্যে টাকা আদায়ের ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে।বেশ কয়েকজন প্রার্থী বলেন, দরজা বন্ধ করে রিটার্নিং অফিসার বিল্লাল মেহেদী একজন একজন করে রুমে নিয়েছেন। এতে যাত্রাপুর , বাঙ্গরা পূর্ব ও বাঙ্গরা পশ্চিম এই তিন ইউনিয়নে চেয়ারম্যান, ইউপি সদস্য ও মহিলা সংরক্ষিত আসনে মোট প্রার্থী রয়েছেন ১৪৪ জন।

এক নারী প্রার্থী টাকা দিতে না চাইলে তাকে রুম থেকে বের করে দেন ওই কর্মকর্তা।বিষয়টি স্বীকার করে রিটার্নিং কর্মকর্তা ও হোমনা উপজেলা নির্বাচন কর্মকর্তা বিল্লাল মেহেদী ফোনে জানান, চা-নাস্তা খাওয়ার জন্য স্থানীয় আওয়ামী লীগ নেতাদের অনুরোধে নিয়েছেন।

৬ষ ধাপে ইউপি নির্বাচন ৩১শে জানুয়ারি। ভোট গ্রহণ হবে মুরাদনগর উপজেলায়। ৬ই জানুয়ারি ছিল প্রার্থীতা বাছাইয়ের দিন।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 06:54 pm, Sunday, 9 January 2022
22 Time View