Jashore , Tuesday, 27 October 2026
সর্বশেষ:
যশোরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ এর মার্শাল আর্ট ইভেন্টে পৌরসভা দল বাছাই সম্পন্ন যশোরে গণঅধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন যশোরে ১১ দলীয় জোটের লংমার্চ সফল করতে এনসিপির লিফলেট বিতরণ আইডিইএক্স ২০২৭-এ অংশ নিতে তারেক রহমানকে আমন্ত্রণ শার্শায় ৩০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার যশোরে ২৪ লাখ টাকার স্বর্ণের বারসহ আটক ১ খুলনায় আতঙ্কের নাম ‘বি কোম্পানি’: আড়ালে সন্ত্রাসী তাণ্ডব ও রাজনৈতিক ছত্রছায়া যশোরে সড়ক দূর্ঘটনায় মা ও শিশু নিহত; আহত বাবা চুরির অপবাদে কিশোর স্বাধীনকে হত্যা: বিচারের দাবিতে মায়ের সংবাদ সম্মেলন ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে এনসিপির লিফলেট বিতরণ

নির্বাচনে দাঁড়াচ্ছেন নায়িকা পরীমণি

কাকলি সুলতানা স্টাফ রিপোর্টার// ঢাকাই সিনেমার সময়ের আলোচিত নায়িকা পরীমণি এবার নির্বাচনে দাঁড়াচ্ছেন। আগামী ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে বড় পর্দার অভিনয়শিল্পীদের সংগঠন ‘বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি’র ২০২২-২৩ মেয়াদের নির্বাচন। এই নির্বাচনে কাঞ্চন-নিপুণ প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য পদে প্রার্থী হচ্ছেন পরী।এরইমধ্যে পরীর জন্য মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে বলে ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন কাঞ্চন-নিপুণ প্যানেলের এক সক্রিয় প্রার্থী।

এই নির্বাচনকে সামনে রেখে প্যানেলের অন্য সদস্যদের নিয়ে মঙ্গলবার (১১ জানুয়ারি) মনোনয়নপত্র সংগ্রহ করেছেন কাঞ্চন-নিপুণ। তখন পরীমণির জন্যও মনোনয়নপত্র তোলা হয়। গতকাল পরী তার মনোনয়নপত্রে সাক্ষর করেছেন বলেও ঢাকা পোস্টকে নিশ্চিত করেছে ওই সূত্র। এবারের চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে কাঞ্চন-নিপুণ পরিষদ থেকে নায়ক শাকিল খান, রিয়াজ, ফেরদৌস, সাইমন, ইমন, নিরব’সহ আরও কয়েকজন তারকা অভিনয়শিল্পীরও অংশ নেওয়ার কথা রয়েছে। তবে তা এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।

চলচ্চিত্র শিল্পীদের নানা সমস্যায় সব সময়ই পাশে থাকেন পরী। ঈদ-পূজায় তাকে দেখা যায় নানান উপহার, অর্থসহায়তা নিয়ে শিল্পীদের সঙ্গে উৎসব পালন করতে। কয়েক বছর ধরে এফডিসিতে গরু কোরবানি দিয়েও বেশ প্রশংসা কুড়ান ‘স্বপ্নজাল’ তারকা। তিনি নির্বাচনে প্রার্থী হচ্ছেন শুনে চলচ্চিত্র শিল্পীদের মধ্যে আনন্দ বিরাজ করছে।উল্লেখ্য, পরীমণি এখন আলোচনায় বিয়ে ও সন্তানের মা হওয়ার খবরে। গত বছরের ১৭ অক্টোবর স্বপ্নের রাজপুত্র শরিফুল রাজকে বিয়ে করেছেন এই নায়িকা। শুধু তাই নয়, দুজনের ঘর আলোকিত করে আসছে নতুন অতিথি!

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 06:25 pm, Wednesday, 12 January 2022
30 Time View