Jashore , Tuesday, 27 October 2026
সর্বশেষ:
যশোরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ এর মার্শাল আর্ট ইভেন্টে পৌরসভা দল বাছাই সম্পন্ন যশোরে গণঅধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন যশোরে ১১ দলীয় জোটের লংমার্চ সফল করতে এনসিপির লিফলেট বিতরণ আইডিইএক্স ২০২৭-এ অংশ নিতে তারেক রহমানকে আমন্ত্রণ শার্শায় ৩০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার যশোরে ২৪ লাখ টাকার স্বর্ণের বারসহ আটক ১ খুলনায় আতঙ্কের নাম ‘বি কোম্পানি’: আড়ালে সন্ত্রাসী তাণ্ডব ও রাজনৈতিক ছত্রছায়া যশোরে সড়ক দূর্ঘটনায় মা ও শিশু নিহত; আহত বাবা চুরির অপবাদে কিশোর স্বাধীনকে হত্যা: বিচারের দাবিতে মায়ের সংবাদ সম্মেলন ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে এনসিপির লিফলেট বিতরণ

দুধ-গোলাপজল দিয়ে কার্যালয় ধুয়ে দায়িত্ব নিলেন ইউপি চেয়ারম্যান বাবলু

নরুল ইসলাম পাবনা জেলা প্রতিনিধি:- দ্বায়িত্ব গ্রহণের আগে দুধ ও গোলাপ জল দিয়ে ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয় ধুয়ে, পরিষ্কার করে নিলেন পাবনার চাটমোহর উপজেলার গুনাইগাছা ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান রজব আলী বাবলু।

মঙ্গলবার (১১ জানুয়ারি) বিকালে এ ঘটনা ঘটে।এ সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে কৌতূহলী মানুষের ভিড় জমে ইউনিয়ন পরিষদে। কেউ ছবি তুলে কেউবা ভিডিও করে ।

আর এতেই ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। এর আগে গত রবিবার (৯ জানুয়ারি) জেলা প্রশাসকের কার্যালয়ে চাটমোহরের ১১টি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানদের সঙ্গে শপথগ্রহণ করেন রজব আলী বাবলু।

বুধবার (১২ জানুয়ারি) তিনি মিলাদ পড়িয়ে, ফিতা কেটে পরিষদের দায়িত্ব গ্রহণ করেন। এ সময় সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম সেখানে উপস্থিত ছিলেন না।

আর এতেই ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। এর আগে গত রবিবার (৯ জানুয়ারি) জেলা প্রশাসকের কার্যালয়ে চাটমোহরের ১১টি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানদের সঙ্গে শপথগ্রহণ করেন রজব আলী বাবলু। বুধবার (১২ জানুয়ারি) তিনি মিলাদ পড়িয়ে, ফিতা কেটে পরিষদের দায়িত্ব গ্রহণ করেন। এ সময় সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম সেখানে উপস্থিত ছিলেন না।

পরিষদ সচিবের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন তিনি।ঘটনার বিষয়ে জানতে চাইলে নবনির্বাচিত চেয়ারম্যান রজব আলী বাবলু ডেইলি বাংলাদেশ টুডে ডটকম কে বলেন, এই পরিষদে আগে অনেক অসামাজিক কার্যক্রম পরিচালিত হতো। তাই পরিষদকে পবিত্র করতে আমার কর্মী-সমর্থকদের পানি দিয়ে ধুয়ে দিতে বলেছিলাম। তারা উৎসাহি হয়ে আনন্দ করে দুধ ও গোলাপ জল দিয়ে ধুয়ে দিয়েছে।

তিনি আরও বলেন, বুধবার সকালে প্রথম পরিষদে যাওয়ার আগে আমি সেখানে ক্বারী, মুসল্লি দিয়ে মিলাদ পড়িয়ে আল্লাহর নাম নিয়ে পরিষদের প্রথম কর্মদিবস শুরু করেছি।

যেহেতু আমি মুসলমান, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি। তাই পরিষদকে পবিত্র করে নতুনভাবে শুরু করেছি। আশা করছি, এখন থেকে এই ইউনিয়ন পরিষদ কার্যালয়ে কোনো অনৈতিক বা খারাপ কাজ হবে না।

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে সাবেক ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম বলেন, দায়িত্ব গ্রহণ করা অনুষ্ঠানে তিনি আমাকে ডাকেননি।সচিব এসে স্বাক্ষর করে নিয়ে গেছেন। শুনলাম, আমি নাকি খারাপ মানুষ ছিলাম, পরিষদে খারাপ কাজ হতো, তাই দুধ আর গোলাপজল দিয়ে ধুয়ে দায়িত্ব নিয়েছেন তিনি।

দুইবার হেরে এবার জিতেছেন। তাই আনন্দে গদগদ হয়ে এটা করেছেন তিনি। এটা নিচু মানসিকতার পরিচয়।নুরুল ইসলাম বলেন, আমিও দুইবার নির্বাচিত চেয়ারম্যান ছিলাম। আমি কখনো অতীত চেয়ারম্যানদের অসম্মান করিনি। ওই পরিষদের জমি আমার আর সাবেক চেয়ারম্যান আফজাল হোসেনের দেওয়া।

নতুন ভবন নির্মাণ, রঙ করা ও ফার্নিচার সব আমার হাতে করা। সেখানে আমি খারাপ কাজ করবো এমন প্রশ্নই ওঠে না। বর্তমান চেয়ারম্যানও সারাজীবন থাকবেন না। একদিন যেতে হবে।

উল্লেখ্য, গত ২৮ নভেম্বর অনুষ্ঠিত দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে রজব আলী বাবলু তার আপন ভায়রা দুইবারের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলামকে বিপুল ভোটে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হন।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 01:00 am, Thursday, 13 January 2022
42 Time View