Jashore , Wednesday, 28 October 2026
সর্বশেষ:

শপথ নিলেন নতুন সিইসি ও চার নির্বাচন কমিশনার

মানিক মিয়া স্টাফ রিপোর্টার// শপথ নিয়েছেন নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল ও চার নির্বাচন কমিশনার।রবিবার বিকেলে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে নবনির্বাচিত নির্বাচন কমিশনারদের শপথবাক্য পাঠ করান প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

প্রথমে শপথবাক্য পাঠ করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। এরপর একে একে শপথবাক্য পাঠ করেন নির্বাচন কমিশনার রাশিদা সুলতানা, আহসান হাবীব খান, মো. আলমগীর ও আনিছুর রহমান।স্বাধীনতার পর এবারই প্রথম আইন অনুযায়ী নির্বাচন কমিশন গঠিত হলো।

গেল ২৭শে জানুয়ারি প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার বিল ২০২২ জাতীয় সংসদে পাশ হয়।এর আগে, শনিবার প্রথমবারের মতো আইন অনুযায়ী নির্বাচন কমিশন (ইসি) গঠন করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। এতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) নিয়োগ পান অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব কাজী হাবিবুল আউয়ালসহ চার নির্বাচন কমিশনার। সংবিধানের ১১৮ (১) অনুচ্ছেদে দেয়া ক্ষমতাবলে রাষ্ট্রপতি এ নিয়োগ দেন।

প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন-২০২২’ অনুসারে নির্বাচন কমিশন গঠনে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করে গত ৫ই ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।আইন অনুযায়ী রাষ্ট্রপতির কাছে সুপারিশ পেশ করতে কমিটিকে ১৫ কার্যদিবস সময় দেওয়া হয়।

মন্ত্রিপরিষদ বিভাগ সার্চ কমিটিকে সাচিবিক সহায়তা দেয়। নতুন নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটি নিবন্ধিত রাজনৈতিক দল এবং ব্যক্তি পর্যায় থেকে নাম নেয়া ছাড়াও বিশিষ্টজনের সঙ্গে বৈঠক করে। এরপর গত বৃহস্পতিবার (২৪শে ফেব্রুয়ারি) সন্ধ্যার পর সার্চ কমিটির সদস্যরা রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে ১০ জনের নামের তালিকা হস্তান্তর করেন।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 08:38 pm, Sunday, 27 February 2022
19 Time View