Jashore , Tuesday, 27 October 2026
সর্বশেষ:
যশোরে গণঅধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন যশোরে ১১ দলীয় জোটের লংমার্চ সফল করতে এনসিপির লিফলেট বিতরণ আইডিইএক্স ২০২৭-এ অংশ নিতে তারেক রহমানকে আমন্ত্রণ শার্শায় ৩০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার যশোরে ২৪ লাখ টাকার স্বর্ণের বারসহ আটক ১ খুলনায় আতঙ্কের নাম ‘বি কোম্পানি’: আড়ালে সন্ত্রাসী তাণ্ডব ও রাজনৈতিক ছত্রছায়া যশোরে সড়ক দূর্ঘটনায় মা ও শিশু নিহত; আহত বাবা চুরির অপবাদে কিশোর স্বাধীনকে হত্যা: বিচারের দাবিতে মায়ের সংবাদ সম্মেলন ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে এনসিপির লিফলেট বিতরণ চার দিনের সরকারি সফরে জাপানের উদ্দেশে রওনা হচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় আহত ৪

উপজেলা প্রতিনিধি (দৌলতপুর) কুষ্টিয়া:- কুষ্টিয়ার দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় ৪জন গরু ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। আজ শনিবার (২ ডিসেম্বর) দুপুর ১২.৩০ মিনিট এর সময় প্রাগপুর- কুষ্টিয়া সড়কের শালিমপুর কৈপাল মোল্লাপাড়া মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের আলী নগর গ্রামের শোয়েব মালিথার ছেলে ইউনুস আলী (৪৭), পার্শ্ববর্তী বাহিরমাদী গ্রামের আওলাদ হোসেনের ছেলে হাবলু (৪৩), আরজেদ মালিথার ছেলে দুলাল মালিথা (৪০) ও আমিরুল ইসলামের ছেলে সান্টু (৩৫)।আশংকাজনক অবস্থায় তাদের উদ্ধার করে কুষ্টিয়া ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গরু বোঝায় স্যালো ইঞ্জিন চালিত স্টিয়ারিং দৌলতপুরের আল্লারদর্গা পশুহাটে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা পাটকাঠি বোঝায় স্যালো ইঞ্জিন চালিত আলম সাধুর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে গরু বোঝায় স্যালো ইঞ্জিন চালিত স্টিয়ারিংয়ে থাকা ৪জন গরু ব্যবসায়ী গুরুতর আঘাত পায়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাদের কুষ্টিয়া ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল হাসান তুহিন জানান, সড়ক দুর্ঘটনার আহত ৪জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করো হয়েছে। তবে তাদের অবস্থা আশঙ্কাজনক বলে তিনি জানিয়েছেন।

সড়ক দুর্ঘটনার বিষয়ে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম জানান, দুর্ঘটনা কবলিত ইঞ্জিন চালিত দুটি গাড়ি জব্দ করা হয়েছে। আহত গরু ব্যবসায়ীদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 10:37 pm, Saturday, 2 December 2023
25 Time View