Jashore , Monday, 26 October 2026
সর্বশেষ:
খুলনায় আতঙ্কের নাম ‘বি কোম্পানি’: আড়ালে সন্ত্রাসী তাণ্ডব ও রাজনৈতিক ছত্রছায়া যশোরে সড়ক দূর্ঘটনায় মা ও শিশু নিহত; আহত বাবা চুরির অপবাদে কিশোর স্বাধীনকে হত্যা: বিচারের দাবিতে মায়ের সংবাদ সম্মেলন ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে এনসিপির লিফলেট বিতরণ চার দিনের সরকারি সফরে জাপানের উদ্দেশে রওনা হচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ৯ মাস পর খুলছে সেন্টমার্টিন: পর্যটকদের জন্য নতুন নিয়ম ও শত টাকা ফি নির্ধারণ যশোরে অনুমতি ছাড়াই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গাছের ডাল কেটে বিক্রির অভিযোগ বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও ভারতীয় মালামাল আটক দীর্ঘ প্রতীক্ষার পর ন্যানো-ইউরিয়ার পেটেন্ট পেলেন যবিপ্রবির গবেষক ড. জাভেদ যশোরে কলিমুদ্দিন সরদার ট্রাস্টের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাক্যাম্প অনুষ্ঠিত

কুষ্টিয়ায় ৯টি পরিবারের বসত বাড়ি ভস্মীভূত

কে এম শাহীন রেজা কুষ্টিয়া জেলা প্রতিনিধি।। কুষ্টিয়া দৌলতপুর উপজেলার খাস মথুরাপুর ইউনিয়নের হোসেনাবাদ গইড়ি পাড়ায় গত শুক্রবার সন্ধ্যার পর আগুন লেগে হতদরিদ্র ৯টি পরিবারের বসতভিটা পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয়রা বিষয়টি নিশ্চিত করে বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে।

এ বিষয়ে অসহায় পরিবারের লোকজন জানান, কিছু বুঝে উঠার আগে হঠাৎ জামালের ঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যে আমাদের সকল বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। তারা আরো বলেন, আমরা এলাকার সব থেকে দারিদ্র মানুষ। আমাদের জায়গা জমি কম হওয়ায় নয়টি পরিবার পাশাপাশি বসবাস করেছিলাম।

উক্ত আগুনের পুড়ে ছাই হল নয়টি পরিবারের জমির কাগজপত্র, ভোটার আইডি কার্ড, ছেলে-মেয়ের স্কুল সার্টিফিকেট, গরু ছাগল, আসবাবপত্র সহ সকল কিছু। তাদের সারা জীবনের সঞ্চয় দিয়ে সবকিছু করেছিল, ভাগ্যের নির্মম পরিহাসে তাদের মাথা গোঁজার ঠাঁই নেই। কনকনে শীতের মধ্যে তারা খোলা জায়গায় বসবাস করছেন।

এ সময় এলাকাবাসী বলেন তারা এলাকার সব থেকে দরিদ্র মানুষ তাই আমরা চাই যে, তাদের পুনর্বাসনের জন্য উপজেলা প্রশাসন, দৌলতপুর আসনের সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান সহ সকল শ্রেণী-পেশার মানুষ তাদের পাশে দাঁড়াক।

তবে ওই দিন রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন, সাবেক চেয়ারম্যান সরদার হাসেম উদ্দিন হাসুর ছেলে আব্দুল খালেক। তিনি এসময় সকল অসহায় পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 09:00 pm, Saturday, 1 January 2022
21 Time View