Jashore , Wednesday, 28 October 2026
সর্বশেষ:
বিএনপিতে কোনো অপরাধীর জায়গা নেই: যুবদল সম্পাদক নয়ন টুপটুপ রিসোর্টে আগুন: ১১ দিন পর পাশাপাশি কবরে শায়িত একই পরিবারের ৪ জন জনগণকে সঙ্গে নিয়ে এক দফা দাবির হুঁশিয়ারি জামায়াত নেতার যশোরে এক কেজি গাঁজাসহ আটক ১ যশোরে পুলিশের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত বিদ্যুৎ খাতে দুর্নীতি রোধে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: রুহুল কবির রিজভী জাপানিদের বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর বন্দর ইজারা দেওয়ার প্রতিবাদে যশোরে এনডিএফ’র বিক্ষোভ ও সমাবেশ বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ পল্টনে সিপিবি কার্যালয়ে হামলা ও অবরুদ্ধ করার ঘটনায় গণসংহতি আন্দোলনের নিন্দা

কুষ্টিয়া সদরের ইউপি নির্বাচনে ১১টির মধ্যে ১০টি বিদ্রোহী ও ১ টি নৌকা জয়ী

কে এম শাহীন রেজা, কুষ্টিয়া জেলা প্রতিনিধি।। কুষ্টিয়া সদর উপজেলায় আজ ৫ তারিখ বুধবার ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে ১১টি ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থীদের বিরুদ্ধে প্রতিদ্বন্দীতা করে ১০টিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন ও ১টিতে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বিজয় হয়েছেন বলে বেসরকারিভাবে নিশ্চিত হওয়া গেছে।

চেয়ারম্যান পদে যারা জয়ী হয়েছেন তারা হলেন, গোস্বামী দূর্গাপুর ইউনিয়নে লাল্টু রহমান (নৌকা), আব্দালপুর ইউনিয়নে আলী হায়দার স্বপন (মোটরসাইকেল), বটতৈল ইউনিয়নে মিজানুর রহমান মিন্টু ফকির (ঘোড়া), আলামপুর ইউনিয়নে আক্তারুজ্জামান বিশ্বাস (চশমা), উজানগ্রাম ইউনিয়নে মোঃ সানোয়ার হোসেন মোল্লা (আনারস), হরিনারায়রপুরে মেহেদী হাসান সম্রাট (মোটরনাইকেল), হরিপুরে মোস্তাক হোসেন মাসুদ (মোটরসাইকেল), আইলচারা ইউনিয়নে আবু বকর সিদ্দিক (আনারস), ঝাউদিয়া ইউনিয়নে মেহেদী হাসান (চশমা), পাটিকাবাড়ি ইউনিয়নে রেজভিউজ্জামান কানু (ঘোড়া) ও মনোহরদিয়া ইউনিয়নে জহুরুল ইনলাম।

বিভিন্ন দিক দিয়েই কুষ্টিয়া সদরের এই ইউনিয়ন গুলোতে নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ ছিল। বিশেষ করে এই জেলায় আওয়ামী ক্ষমতা কাঠমো গঠনের মুল কেন্দ্র সদর উপজেলা। এখানেই সংসদ সদস্য রয়েছেন কুষ্টিয়ার বর্তমান রাজনৈতিক অভিভাবক বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এবং সদর উপজেলা চেয়ারম্যান রয়েছেন তারই মনোনীত সহোদর আতাউর রহমান আতা।

নির্বাচনী মাঠে সরেজমিনে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। প্রশাসনের কঠোর নজরদারিতে শান্তিপূর্ণভাবে ভোটাররা তাদের ভোট প্রয়োগ করেছেন। তবে কুষ্টিয়া জেলার অন্যান্য উপজেলার চেয়ে কুষ্টিয়া সদরের ইউপি নির্বাচনে নৌকার ভরাডুবি মেনে নিতে পারছেন না অনেকেই।

এ বিষয়ে জেলা আওয়ামী লীগের একাধিক নেতার সাথে কথা হলে তারা জানান, নির্বাচনে এমনটি হতেই পারে। স্থানীয় পর্যায়ে জনপ্রিয়তার ভিন্ন সংজ্ঞাও রয়েছে। এ ধরনের বিজয়ে পুরো দেশের একটি ইমেজ প্রতিফলিত হয় না।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 10:33 pm, Wednesday, 5 January 2022
23 Time View