Jashore , Tuesday, 27 October 2026
সর্বশেষ:
যশোরে গণঅধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন যশোরে ১১ দলীয় জোটের লংমার্চ সফল করতে এনসিপির লিফলেট বিতরণ আইডিইএক্স ২০২৭-এ অংশ নিতে তারেক রহমানকে আমন্ত্রণ শার্শায় ৩০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার যশোরে ২৪ লাখ টাকার স্বর্ণের বারসহ আটক ১ খুলনায় আতঙ্কের নাম ‘বি কোম্পানি’: আড়ালে সন্ত্রাসী তাণ্ডব ও রাজনৈতিক ছত্রছায়া যশোরে সড়ক দূর্ঘটনায় মা ও শিশু নিহত; আহত বাবা চুরির অপবাদে কিশোর স্বাধীনকে হত্যা: বিচারের দাবিতে মায়ের সংবাদ সম্মেলন ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে এনসিপির লিফলেট বিতরণ চার দিনের সরকারি সফরে জাপানের উদ্দেশে রওনা হচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দৌলতপুরে পদ্মায় ডুবে যাবার একদিন পর এস,এস,সি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:- কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মরিচা ইউপির হাটখোলাপাড়া এলাকায় পদ্মা নদীতে গোসল করতে গিয়ে ডুবে যাওয়ার একদির পর এস,এস,সি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে ডুবুরী দল।

সোমবার পাশ্ববর্তী ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর এলাকায় পদ্মা নদী থেকে ঐ পরীক্ষার্থী মনিকা খাতুর (১৬) এর মরদেহ উদ্ধার করা হয়। মনিকা উপজেলার মরিচা ইউপির হাটখোলাপাড়া গ্রামের মাহাবুল প্রামানিকের মেয়ে এবং জুনিয়াদহ মাধ্যমিক বিদ্যালয় থেকে চলতি বছর এস,এস,সি পরীক্ষার্থী ছিল।

এলাকাবাসী জানায়, রবিবার দুপুরে মনিকা ও আরো দুই বান্ধবী তাদের বাড়ি সংলগ্ন হাটখোলাপাড়া এলাকায় পদ্মা নদীতে গোসলে নামে। এক পর্যায়ে মনিকা ডুবে যায়। এসয় তার বান্ধবীরা চিৎকার করলে প্রতিবেশীরা ছুটে আসে। কিন্তু মনিকাকে খঁজে পাওয়া যায়নি। অবশেষে ফায়ার সার্ভিসের ডুবুরী দল কে খবর দিলে খুলনা থেকে ডুবুরী দল এসে সোমবার দুপুরে মনিকার মরদেহ উদ্ধার করে।

দৌলতপুর থানার ওসি জাবীদ হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 12:10 am, Tuesday, 10 May 2022
25 Time View