কেদারনাথে তীর্থযাত্রীবাহী হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

বাপ্পি বিশ্বাস ভারত প্রতিনিধি:- উত্তরাখন্ডে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে পাইলটসহ ৭ জন নিহত হয়েছে। নিহতরা তীর্থযাত্রায় কেদারনাথ যাচ্ছিলেন। উড্ডয়নের কিছু সময় পরই স্থানীয় সময় সকাল ১১ টা ৪০ এর দিকে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।

উদ্ধারকারীদের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, ঘটনাস্থল থেকে ৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।নিহতদের মধ্যে একজন পাইলট রয়েছেন।

উত্তরাখণ্ডের বেসামরিক বিমান চলাচল উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, তাৎক্ষনিকভাবে ধারণা করা হচ্ছে খারাপ আবহাওয়া ও মেঘাচ্ছন্ন আকাশের কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে। তবে তদন্তের পরই আসল কারণ জানা যাবে জানিয়েছেন তিনি। এ ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাষ্ট্রপতি ধ্রুপদি মুর্মু, মুখ্যমন্ত্রী পুসকার সিং ধামি শোক জানিয়েছেন।