Jashore , Thursday, 29 October 2026
সর্বশেষ:

পাবনায় মা-মেয়ের কাপড় নেড়ে দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

পাবনা প্রতিনিধি:- পাবনায় ঘরের ভেতর থাকা তারে কাপড় নেড়ে দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকাল ১০টার দিকে সদরের দাপুনিয়া ইউনিয়নের হটোরা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওই এলাকার সাবেক ইউপি সদস্য আরব আলী বিশ্বাসের স্ত্রী জাহানারা খাতুন (৫২) ও হেমায়েতপুর ইউনিয়নের শামীম আহমেদের স্ত্রী আলেছা খাতুন (৩৫)। তারা দুই জন সম্পর্কে মা ও মেয়ে।

দাপুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, সকাল ১০টার দিকে ঘরের তারে কাপড় নেড়ে দিতে গিয়ে ছেঁড়া তারের সঙ্গে লেগে প্রথমে মেয়ে আলেছা খাতুন বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে মেয়েকে বাঁচাতে গিয়ে মা জাহানারাও স্পৃষ্ট হন। ঘটনা টের পেয়ে পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সদর থানার ওসি কৃপা সিন্ধু বালা জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যদের কোনো অভিযোগ না পা্‌ওয়ায় ময়নাতদন্ত ছাড়াই তাদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 08:01 pm, Tuesday, 20 December 2022
102 Time View