Jashore , Wednesday, 28 October 2026
সর্বশেষ:
বন্দর ইজারা দেওয়ার প্রতিবাদে যশোরে এনডিএফ’র বিক্ষোভ ও সমাবেশ বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ পল্টনে সিপিবি কার্যালয়ে হামলা ও অবরুদ্ধ করার ঘটনায় গণসংহতি আন্দোলনের নিন্দা যশোরে ডিবি পুলিশের অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪ ‘বিগ বি’ উদ্যোগ যৌথভাবে এগিয়ে নিতে বাংলাদেশ-জাপান একমত সকালে প্রভাতী ট্রেন চালুসহ ৬ দফা দাবিতে রেলপথমন্ত্রীকে যশোর সংগ্রাম কমিটির স্মারকলিপি যশোরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ এর মার্শাল আর্ট ইভেন্টে পৌরসভা দল বাছাই সম্পন্ন যশোরে গণঅধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন যশোরে ১১ দলীয় জোটের লংমার্চ সফল করতে এনসিপির লিফলেট বিতরণ আইডিইএক্স ২০২৭-এ অংশ নিতে তারেক রহমানকে আমন্ত্রণ

পাংশায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে

আরিফুল কুষ্টিয়া;- রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের জেলার পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়নের শিয়ালডাঙ্গী এলাকায় ড্রাম ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ হয়েছে। শুক্রবার দুপুরে হওয়া ওই সংঘর্ষে মোটরসাইকেলের এক আরোহী সাহারুল ইসলাম সাহা ওরফে শহর আলী (৬৫) নিহত এবং অপর এক আরোহী আহত হয়েছে।

নিহত শহর আলী জেলার পাংশা উপজেলার শিয়ালডাঙ্গী গ্রামের মৃত শীতল মন্ডলের ছেলে এবং আহত ব্যক্তি হলেন কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার বসুয়া গ্রামের মৃত লতিফ শেখের ছেলে আইন উদ্দিন শেখ (৭০)।স্থানীয়রা জানায়, মোটরসাইকেল আরোহীরা সাইড রোড থেকে মহাসড়কে উঠে। সে সময় কুষ্টিয়া থেকে রাজবাড়ীগামী একটি ড্রাম ট্রাক এসে পেছন থেকে ধাক্কা দেয়।

এতে মোটরসাইকেলটি ট্রাকের চাকার নিচে চলে যায় এবং ঘটনাস্থলে শহর আলী নিহত ও আইনদ্দিন শেখ আহত হন। আহত ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে পার্শ্ববর্তী কুষ্টিয়া জেলার খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে।পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানিয়েছেন, ঘাতক ট্রাক ও চালককে আটক করা হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 07:16 pm, Friday, 3 February 2023
25 Time View