সোমবার, মার্চ ৩০, ২০২৬
সর্বশেষ
হামের আতঙ্কে যশোর : হাসপাতালে বাড়ছে শিশু রোগীর চাপযশোর ট্যাক্সেস বার নির্বাচনে বিজয়ীদের পক্ষে নার্গিস বেগমকে শুভেচ্ছাযশোরে হেরোইন মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির আত্মসমর্পণগুচ্ছে দেশ সেরা যশোরের ঐশীকেশবপুরে প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণগণভোট বাতিল হলে নির্বাচিত সংসদ হুমকির মুখে পড়বে: শিশির মনিরসংসদের বিশেষ কমিটিতে ২৬টি অধ্যাদেশ নিয়ে আলোচনাক্রীড়া ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীজ্বালানি তেলের নিরাপদ সরবরাহে যশোর সীমান্তে বিজিবির জোরদার তৎপরতাঝিকরগাছায় শিক্ষার্থীদের মাঝে পুষ্টিকর খাবার বিতরণ কর্মসূচি উদ্বোধন
Homeজাতীয়সংসদের বিশেষ কমিটিতে ২৬টি অধ্যাদেশ নিয়ে আলোচনা

সংসদের বিশেষ কমিটিতে ২৬টি অধ্যাদেশ নিয়ে আলোচনা

স্বাধীন কন্ঠ ডেস্ক

জাতীয় সংসদ গঠিত বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠকে অন্তর্বর্তীকালীন সরকারের মোট ২৬টি অধ্যাদেশ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এসব অধ্যাদেশের প্রয়োজনীয়তা ও যথার্থতা যাচাই-বাছাই করে দ্রুততম সময়ের মধ্যে জাতীয় সংসদের অধিবেশনে রিপোর্ট পেশ করার সিদ্ধান্ত নিয়েছে কমিটি।

রবিবার (২৯ মার্চ) জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে কমিটির সভাপতি জয়নুল আবেদীনের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে দুর্নীতি দমন কমিশন (সংশোধন) অধ্যাদেশ, নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) অধ্যাদেশ, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ, গণভোট অধ্যাদেশ এবং স্থানীয় সরকার কাঠামোর বিভিন্ন সংশোধনসহ গুরুত্বপূর্ণ ২৬টি অধ্যাদেশ পর্যালোচনার তালিকায় রাখা হয়।

কমিটির সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, চিফ হুইপ মো. নূরুল ইসলাম, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, ড. মুহাম্মদ ওসমান ফারুক, এ. এম. মাহবুব উদ্দিন, জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী, মুহাম্মদ নওশাদ জমির, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন, মো. মুজিবুর রহমান, মো. রফিকুল ইসলাম খান এবং জি. এম. নজরুল ইসলাম বৈঠকে অংশ নেন। বিশেষ কমিটির আমন্ত্রণে সংসদ সদস্য মোহাম্মদ নাজিবুর রহমান বৈঠকে উপস্থিত ছিলেন।

বৈঠকে আলোচিত ২৬টি অধ্যাদেশের মধ্যে রয়েছে, দুর্নীতি দমন কমিশন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫; নারী ও শিশু নির্যাতন দমন(সংশোধন) অধ্যাদেশ ২০২৫; বেসামরিক বিমান চলাচল (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬; বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬; জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (সংশোধন) অধ্যাদেশ ২০২৫; তথ্য অধিকার (সংশোধন) অধ্যাদেশ ২০২৬; সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ, ২০২৫; সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ ২০২৫; সুপ্রিম কোর্ট সচিবালয়(সংশোধন) অধ্যাদেশ,২০২৬; কোড অব ক্রিমিনাল প্র-সিজার (সেকেন্ড এমেন্ডমেন্ট), অর্ডিন্যান্স, ২০২৫; জাতীয় মানবাধিকার কমিশন(সংশোধন) অধ্যাদেশ, ২০২৪; জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ, ২০২৫; জাতীয় মানবাধিকার কমিশন(সংশোধন) অধ্যাদেশ,২০২৫; গণভোট অধ্যাদেশ,২০২৫; জেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ,২০২৪, উপজেলা পরিষদ(সংশোধন) অধ্যাদেশ ২০২৪; স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন)(সংশোধন) অধ্যাদেশ,২০২৪; স্থানীয় সরকার (পৌরসভা)(সংশোধন) অধ্যাদেশ, ২০২৪; মানবদেহে অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন অধ্যাদেশ ২০২৫; মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (দ্বিতীয় সংশোধন) অধ‍্যাদেশ, ২০২৫; রাজস্ব নীতি ও রাজস্ব ব‍্যবস্হাপনা অধ্যাদেশ, ২০২৫; রাজস্ব নীতি ও রাজস্ব ব‍্যবস্হাপনা (সংশোধন) অধ‍্যাদেশ, ২০২৫; কাস্টমস (সংশোধন ) অধ‍্যাদেশ,২০২৫; আয়কর (সংশোধন) অধ‍্যাদেশ, ২০২৫; ব‍্যাংক রেজুলেশন অধ‍্যাদেশ, ২০২৫; পাবলিক প্রকিউরমেন্ট(সংশোধন) অধ‍্যাদেশ,২০২৫ আলোচনা করা হয়।

কমিটি অধ্যাদেশগুলো চুলচেরা বিশ্লেষণ করে সেগুলোর উপযোগিতা যাচাই শেষে দ্রুত সংসদ অধিবেশনে প্রতিবেদন জমা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

বৈঠকে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এবং সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরো খবর

জনপ্রিয়