Jashore , Saturday, 31 October 2026
সর্বশেষ:
মহিলা পরিষদ যশোরের নতুন সভাপতি আফরোজা বেগম, সম্পাদক কামরুন নাহার জলাবদ্ধতা নিরসন ও কৃষি উপকরণের দাবিতে সতীঘাটায় হাটসভা তাহসিফের মৃত্যুর সুষ্ঠু তদন্ত চান বাবা, এখনো হয়নি মামলা যশোর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ খোকনের মৃত্যুতে ৮৫ ফ্রেন্ডস ক্লাবের দোয়া মাহফিল দেশবিরোধী চুক্তি প্রতিহত করার ঘোষণা বামপন্থী নেতাদের অনুমোদন জটিলতায় ১ নভেম্বর চালু হচ্ছে না সেন্টমার্টিনে জাহাজ চলাচল বাংলাদেশ থেকে ১ লাখ কর্মী নেওয়ার খবর নাকচ করল জাপান যশোরে পূর্ণাঙ্গ করোনারি কেয়ার ইউনিট চালুর পথে তুরাগ নদ থেকে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার: কারণ নিয়ে ধোঁয়াশা

জাগরণী চক্র ফাউন্ডেশনে বাজেট বিষয়ক বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
বেসরকারি উন্নয়ন সংস্থা জাগরণী চক্র ফাউন্ডেশন (জেসিএফ)-এর ২০২৬-২০২৭ অর্থবছরের ৫০তম বাজেট বিষয়ক বিশেষ সাধারণ সভা শনিবার যশোরে সংস্থার প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

সভায় সংস্থার নির্বাহী পরিষদ, সাধারণ পরিষদের সদস্য এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে আগামী ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেট অনুমোদন করা হয়।

সংস্থার সাধারণ পরিষদের সভাপতি অধ্যাপক খন্দকার কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ৫০ বছরের গৌরবময় পথচলাকে স্মরণীয় করে রাখতে এবারের বাজেটে টেকসই উন্নয়ন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, শিক্ষা, স্বাস্থ্য, মানবসম্পদ উন্নয়ন এবং দারিদ্র্য বিমোচন কর্মসূচিকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়।

সভায় জাগরণী চক্র ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক প্রয়াত আজাদুল কবির আরজুর স্মরণে গভীর শ্রদ্ধা জানিয়ে একটি শোক প্রস্তাব উত্থাপন করা হয়। সভাপতি অধ্যাপক খন্দকার কামরুল ইসলাম শোক প্রস্তাবটি গ্রহণের আহ্বান জানালে উপস্থিত সবাই সর্বসম্মতিক্রমে তা গ্রহণ করেন এবং মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করেন।

সভাপতির বক্তব্যে অধ্যাপক খন্দকার কামরুল ইসলাম বলেন, গত পাঁচ দশক ধরে জাগরণী চক্র ফাউন্ডেশন প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ৫০তম বাজেটের এই মাইলফলক আমাদের দায়িত্বকে আরও বাড়িয়ে দিয়েছে। নতুন অর্থবছরের এই বাজেট পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জন এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখবে।

সংস্থার নির্বাহী পরিচালক মেরীনা আখতার স্বাগত বক্তব্যে বিগত বছরের অর্জন তুলে ধরেন এবং নতুন বাজেটের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেন।

বিশেষ সাধারণ সভায় সংস্থার সার্বিক কার্যক্রম, সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উপস্থিত সদস্যরা সংস্থার সার্বিক অগ্রগতির প্রশংসা করে নতুন বাজেটের মাধ্যমে জেসিএফের সেবামূলক কার্যক্রম আরও বেগবান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 08:21 pm, Saturday, 27 June 2026
57 Time View