Jashore , Friday, 30 October 2026
সর্বশেষ:
মহিলা পরিষদ যশোরের নতুন সভাপতি আফরোজা বেগম, সম্পাদক কামরুন নাহার জলাবদ্ধতা নিরসন ও কৃষি উপকরণের দাবিতে সতীঘাটায় হাটসভা তাহসিফের মৃত্যুর সুষ্ঠু তদন্ত চান বাবা, এখনো হয়নি মামলা যশোর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ খোকনের মৃত্যুতে ৮৫ ফ্রেন্ডস ক্লাবের দোয়া মাহফিল দেশবিরোধী চুক্তি প্রতিহত করার ঘোষণা বামপন্থী নেতাদের অনুমোদন জটিলতায় ১ নভেম্বর চালু হচ্ছে না সেন্টমার্টিনে জাহাজ চলাচল বাংলাদেশ থেকে ১ লাখ কর্মী নেওয়ার খবর নাকচ করল জাপান যশোরে পূর্ণাঙ্গ করোনারি কেয়ার ইউনিট চালুর পথে তুরাগ নদ থেকে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার: কারণ নিয়ে ধোঁয়াশা

যশোরে পূর্ণাঙ্গ করোনারি কেয়ার ইউনিট চালুর পথে

নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের উদ্যোগে দ্রুত এগিয়ে চলছে যশোরের একমাত্র বিশেষায়িত হৃদরোগ চিকিৎসাকেন্দ্র করোনারি কেয়ার ইউনিটের পূর্ণাঙ্গ রূপ দেওয়ার কার্যক্রম। এরই ধারাবাহিকতায় ২৪টি পদে জনবল নিয়োগের জন্য অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সম্মতি পাওয়া গেছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এ সম্মতি দেওয়া হয়।

০৭.০০.০০০০.০০০.১৫৬.১৫.০১৫৪.২২.৫১৬ নম্বর স্মারকে এ সম্মতির বিষয়টি জানানো হয়েছে। এর মধ্য দিয়ে দীর্ঘদিন ধরে পূর্ণাঙ্গ সেবা চালুর অপেক্ষায় থাকা যশোর করোনারি কেয়ার ইউনিটকে কার্যকর করার প্রক্রিয়া আরও এক ধাপ এগিয়ে গেল।

প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বৃহস্পতিবার তাঁর ফেসবুক পোস্টে ২৪টি পদে অর্থ মন্ত্রণালয়ের সম্মতির বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আলহামদুলিল্লাহ, যশোরে পূর্ণাঙ্গ করোনারি কেয়ার ইউনিট স্থাপনে আরেক ধাপ অগ্রগতি। আল্লাহর রহমতে আগামী বছর জুনের আগেই পূর্ণাঙ্গ সেবা চালুর প্রস্তুতি চলছে।’

অর্থ মন্ত্রণালয়ের সম্মতি পাওয়া ২৪টি পদের মধ্যে ১৫টি স্থায়ী ক্যাডার পদ এবং বাকি ৯টি পদ বছর বছর সংরক্ষণের ভিত্তিতে রাখার প্রস্তাব রয়েছে।

স্থায়ী ১৫টি পদের মধ্যে রয়েছে সিনিয়র কনসালট্যান্ট (কার্ডিওলজি) একজন, সিনিয়র কনসালট্যান্ট (অ্যানেসথেসিয়া) একজন, জুনিয়র কনসালট্যান্ট (কার্ডিওলজি) দুজন, জুনিয়র কনসালট্যান্ট (অ্যানেসথেসিয়া) একজন, সহকারী রেজিস্ট্রার একজন, অ্যানেসথেটিস্ট একজন এবং মেডিকেল অফিসার আটজন।

অন্যদিকে, বাকি ৯টি পদের মধ্যে রয়েছে নার্সিং সুপারভাইজার একজন, মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) দুজন, মেডিকেল টেকনোলজিস্ট (রেডিওগ্রাফি) একজন, ডিপ্লোমা ফার্মাসিস্ট একজন, কম্পিউটার অপারেটর একজন, স্টোরকিপার একজন, ফার্মেসি সহকারী একজন এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক একজন।

যশোরের মানুষের জন্য বিশেষায়িত হৃদরোগ চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে ২০০৬ সালে তৎকালীন বিএনপি সরকারের সময় করোনারি কেয়ার ইউনিটটি প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের উদ্যোগে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মাধ্যমে প্রতিষ্ঠানটির কার্যক্রম শুরু হয়। ভবন নির্মাণ ও প্রয়োজনীয় যন্ত্রপাতি কেনার কাজ সম্পন্ন হলেও পরবর্তী সময়ে ইউনিটটি পূর্ণাঙ্গভাবে চালু করা সম্ভব হয়নি।

দীর্ঘদিন ধরে পূর্ণাঙ্গ সেবা চালু না হওয়ায় যশোরসহ আশপাশের এলাকার হৃদরোগীদের উন্নত চিকিৎসার জন্য অন্যত্র যেতে হচ্ছে। বিশেষায়িত এই ইউনিট পূর্ণাঙ্গভাবে চালু হলে স্থানীয় পর্যায়েই হৃদরোগীদের চিকিৎসার সুযোগ বাড়বে বলে আশা করা হচ্ছে।

বর্তমানে বিএনপি নেতৃত্বাধীন সরকারের সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা এবং যশোর-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের উদ্যোগে ইউনিটটি পূর্ণাঙ্গভাবে চালুর কার্যক্রম এগিয়ে চলছে। এর মধ্য দিয়ে যশোরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের পাশাপাশি প্রতিমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের পথও সুগম হচ্ছে।

যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক হুসাইন সাফায়াত বলেন, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের ঐকান্তিক প্রচেষ্টায় করোনারি কেয়ার ইউনিটের পূর্ণাঙ্গ রূপ দেওয়ার কাজ দ্রুত এগিয়ে চলছে। আশা করছি, আগামী তিন মাসের মধ্যে যন্ত্রপাতি স্থাপনের কার্যক্রম শেষ হবে। ইতিমধ্যে স্থানীয় পর্যায়ে যেসব কার্যক্রম সম্পন্ন করা প্রয়োজন, সেগুলোর কাজ শুরু হয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের সম্মতির পর জনবল নিয়োগ ও প্রয়োজনীয় প্রস্তুতির কার্যক্রম এগিয়ে নেওয়া সম্ভব হলে যশোর করোনারি কেয়ার ইউনিটে পূর্ণাঙ্গ হৃদরোগ চিকিৎসাসেবা চালুর পথ আরও সুগম হবে। আগামী বছরের জুনের আগেই সেবা চালুর যে প্রস্তুতির কথা প্রতিমন্ত্রী জানিয়েছেন, তা বাস্তবায়িত হলে যশোর অঞ্চলের মানুষের জন্য হৃদরোগ চিকিৎসায় নতুন সম্ভাবনার দ্বার খুলবে।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 4 Hours Ago
11 Time View