Jashore , Friday, 30 October 2026
সর্বশেষ:
মহিলা পরিষদ যশোরের নতুন সভাপতি আফরোজা বেগম, সম্পাদক কামরুন নাহার জলাবদ্ধতা নিরসন ও কৃষি উপকরণের দাবিতে সতীঘাটায় হাটসভা তাহসিফের মৃত্যুর সুষ্ঠু তদন্ত চান বাবা, এখনো হয়নি মামলা যশোর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ খোকনের মৃত্যুতে ৮৫ ফ্রেন্ডস ক্লাবের দোয়া মাহফিল দেশবিরোধী চুক্তি প্রতিহত করার ঘোষণা বামপন্থী নেতাদের অনুমোদন জটিলতায় ১ নভেম্বর চালু হচ্ছে না সেন্টমার্টিনে জাহাজ চলাচল বাংলাদেশ থেকে ১ লাখ কর্মী নেওয়ার খবর নাকচ করল জাপান যশোরে পূর্ণাঙ্গ করোনারি কেয়ার ইউনিট চালুর পথে তুরাগ নদ থেকে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার: কারণ নিয়ে ধোঁয়াশা

খোকনের মৃত্যুতে ৮৫ ফ্রেন্ডস ক্লাবের দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক
যশোরে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সৈয়দ শাহজাহান আলী খোকনের মৃত্যুতে দোয়া মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল ৫টায় শহরের বেজপাড়া তালতলায় ‘৮৫ ফ্রেন্ডস ক্লাব’-এর উদ্যোগে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রয়াত খোকনের বাল্যবন্ধু ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন। ১৯৮৫ সালে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া খোকন ও তাঁর সহপাঠীদের নিয়ে গড়ে ওঠে এই বন্ধুসংগঠন।

স্মরণসভায় বন্ধুরা খোকনের সামাজিক কর্মকাণ্ড, বন্ধুসুলভ আচরণ ও মানুষের সঙ্গে তাঁর আন্তরিক সম্পর্কের কথা তুলে ধরেন। তাঁরা খোকনের স্মৃতিচারণা করেন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন। আলোচনায় অংশ নেন খোকনের বাল্যবন্ধু লালটু, নাজিম, বাবু মনা, রেজা, ফারুক, মামুন, মুকুল, ডনসহ সংগঠনের অন্য সদস্যরা।

অনুষ্ঠানে সংগঠনের বন্ধুরা পারস্পরিক ঐক্য ও সহযোগিতা বজায় রাখার শপথ নেন। তাঁরা একে অপরের সুস্বাস্থ্য কামনা করেন এবং জীবনের সুখে-দুঃখে পাশে থাকার অঙ্গীকার করেন। একই সঙ্গে মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে দুর্দিনে একে অপরের সহযোগিতায় এগিয়ে আসার প্রত্যয় ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 3 Hours Ago
9 Time View