Jashore , Wednesday, 28 October 2026
সর্বশেষ:
বিএনপিতে কোনো অপরাধীর জায়গা নেই: যুবদল সম্পাদক নয়ন টুপটুপ রিসোর্টে আগুন: ১১ দিন পর পাশাপাশি কবরে শায়িত একই পরিবারের ৪ জন জনগণকে সঙ্গে নিয়ে এক দফা দাবির হুঁশিয়ারি জামায়াত নেতার যশোরে এক কেজি গাঁজাসহ আটক ১ যশোরে পুলিশের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত বিদ্যুৎ খাতে দুর্নীতি রোধে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: রুহুল কবির রিজভী জাপানিদের বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর বন্দর ইজারা দেওয়ার প্রতিবাদে যশোরে এনডিএফ’র বিক্ষোভ ও সমাবেশ বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ পল্টনে সিপিবি কার্যালয়ে হামলা ও অবরুদ্ধ করার ঘটনায় গণসংহতি আন্দোলনের নিন্দা

পঞ্চগড়ে করতোয়া নদীতে নৌকাডুবি: নিহত ২৫, নিখোঁজ অন্তত ২০

পঞ্চগড় জেলা প্রতিনিধি:- পঞ্চগড়ে করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত ২৫ জন মারা গেছে। এদের মধ্যে পুরুষ ৫ জন, নারী ১২ জন ও শিশু ৮ জন। এ ঘটনায় আরও অন্তত ২৫-৩০ জন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।রোববার (২৫ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে বোদা উপজেলায় এ ঘটনা ঘটে।

ডেইলি বাংলাদেশ টুডে ডটকম কে নিশ্চিত করেন পঞ্চগড়ের পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা, পিপিএম।

ঘটনার বিবরণে জানা যায়, বোদা উপজেলার বোরদেশ্বরী মন্দীরে প্রতি বছর মহালয়া পূজা অনুষ্ঠিত হয়। সেখানে দুর-দূরান্ত থেকে মানুষজন আসে।

আজ রবিবার বেলা আড়াইটার দিকে নৌকাযোগে আউলিয়াঘাট থেকে করতোয়া নদী পার হচ্ছিল বোদা উপজেলার মারেয়া ইউনিয়ন থেকে প্রায় একশ জনের মতো লোক। মাত্র ২০-২৫ গজ এগুতেই নৌকাটি উল্টে এবং ডুবে যায়। নৌকায় নারী ও শিশুর সংখ্যা বেশি থাকায় স্পটেই ১৭ জন মারা যায় এবং তাদের লাশ পাওয়া যায়।

পরে বোদা উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সে আরো ৮ জন মারা যায়। এ নিয়ে মোট মৃত্যু দাড়িয়েছে ২৫ জন। নিখোঁজদের উদ্ধারের তৎপরতা চলমান রয়েছে বলে নিউজ টোয়েন্টিফোরকে জানান পঞ্চগড়ের পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা (পিপিএম)।

তিনি বলেন, ঘটনাস্থলে পঞ্চগড়ের জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন। স্থানীয় মানুষ, ডুবুরীদল সহ ফায়ার সার্ভিস ও চিকিৎসকদল একযোগে কাজ করছেন।

পুলিশ সুপার আরও জানান, নৌকায় শিশু ও নারীর সংখ্যা বেশি থাকায় ঘটনাস্থলেই অনেকের মৃত্যু হয়েছে। নিহতদের মরদেহ বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।

পঞ্চগড় সিভিল সার্জন ডা. মো. রফিকুল হাসান বলেন, পঞ্চগড় সদর হাসপাতাল থেকে একটি মেডিকেল টিম ঘটনাস্থলে গেছেন। সেখানে অক্সিজেন ব্যবস্থাসহ সার্বক্ষণিক অ্যাম্বুলেন্স রেডি রাখা হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 04:41 pm, Sunday, 25 September 2022
21 Time View