Jashore , Wednesday, 28 October 2026
সর্বশেষ:
বিএনপিতে কোনো অপরাধীর জায়গা নেই: যুবদল সম্পাদক নয়ন টুপটুপ রিসোর্টে আগুন: ১১ দিন পর পাশাপাশি কবরে শায়িত একই পরিবারের ৪ জন জনগণকে সঙ্গে নিয়ে এক দফা দাবির হুঁশিয়ারি জামায়াত নেতার যশোরে এক কেজি গাঁজাসহ আটক ১ যশোরে পুলিশের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত বিদ্যুৎ খাতে দুর্নীতি রোধে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: রুহুল কবির রিজভী জাপানিদের বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর বন্দর ইজারা দেওয়ার প্রতিবাদে যশোরে এনডিএফ’র বিক্ষোভ ও সমাবেশ বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ পল্টনে সিপিবি কার্যালয়ে হামলা ও অবরুদ্ধ করার ঘটনায় গণসংহতি আন্দোলনের নিন্দা

রেললাইনে বিকল ট্রাক, বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল ট্রেন

গাজীপুর জেলা প্রতিনিধি:– গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ রেললাইনের ওপর একটি ট্রাকের চাকা দেবে বিকল হয়ে পড়ে ঢাকার সঙ্গে ময়মনসিংহ অঞ্চলের রেল চলাচল বন্ধ রয়েছে।এতে অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে মহুয়া কমিউটার ট্রেন।

বুধবার (২৬ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার শ্রীপুর-বরমী আঞ্চলিক সড়কের ঢাকা-ময়মনসিংহ রেললাইনের ঘুন্টিঘর এলাকায় এঘটনা ঘটে।

মহুয়া কমিউটার ছাড়াও অগ্নিবীনা এক্সপ্রেস ও ভাওয়াল এক্সপ্রেস ট্রেনসহ বেশ কয়েকটি ট্রেন আশপাশের কয়েকটি স্টেশনে আটকা পড়েছে। এতে দুর্ভোগে পড়েন কয়েক হাজার ট্রেন যাত্রী।

ট্রাকটির চালক ও সহকারীর বরাত দিয়ে স্থানীয় বাসিন্দারা জানান, রাত ৯টা দিকে ট্রাকটি সাতখামাইর এলাকা থেকে টাইলেসের কাঁচামাল নিয়ে বরমীর দিকে যাচ্ছিল। এসময় ঢাকা-ময়মনসিংহ রেললাইনের ঘুন্টিঘর ক্রসিং পাড় হওয়ার সময় ট্রাকটির ডান পাশের পেছনের দুটি চাকা সড়কের ওপর দেবে যায়।

এতে ট্রাকের সামনের অংশ রেল লাইনের উপরে গিয়ে উঠে। ওই সময় ময়মনসিংহ থেকে ছেড়ে আসা ঢাকাগামী মহুয়া কমিউটার ট্রেনটি সাতখামাইর স্টেশন থেকে শ্রীপুর স্টেশনে প্রবেশ করছিল।

ওই রেলক্রসিংয়ের দায়িত্বরত গেটম্যান নিশ্চিত দুর্ঘটনা আঁচ করতে পেরে তাৎক্ষণিক বিষয়টি দায়িত্বরদের জানালে দ্রুত গতির ট্রেনটি দুর্ঘটনা কবলিত ট্রাকের খুব কাছাকাছি এসে থেমে যায়। এতে নিশ্চিত দুর্ঘটনার হাত থেকে বেঁচে যায় ট্রেনটি, রক্ষা পান যাত্রীরাও।

গেটম্যান মো. মিনহাজ উদ্দিন জানান, ট্রাকটি রেল ক্রসিং পাড় হওয়ার সময় ক্রসিংয়ের পাশেই দেবে যায়। এ সময় ময়মনসিংহ থেকে ঢাকাগামী মহুয়া এক্সপ্রেস ট্রেনটি আসছিল। আমি তাৎক্ষণিক ভাবে বিষয়টি কর্তব্যরত শ্রীপুর রেলওয়ে স্টেশন মাস্টারকে জানাই।

একপর্যায়ে ট্রেনটি ট্রাকের খুব কাছাকাছি এসে থেমে যায়।শ্রীপুরের কর্তব্যরত স্টেশন মাস্টার মো. সাইদুর রহমান জানান, গেটম্যানের কাছ থেকে রেললাইনে ট্রাক আটকে পড়ার খবরটি মহুয়া ট্রেনের গার্ড ও পরিচালককে জানানো হয়।

তারা ট্রেনটি দ্রুত থামিয়ে দেন। এতে ঢাকাগামী মহুয়া কমিউটার ট্রেনটি দুর্ঘটনা কবলিত ট্রাকের পাশে, কাওরাইদ স্টেশনে অগ্নিবীণা এক্সপ্রেস এবং ময়মনসিংহগামী ভাওয়াল এক্সপ্রেস ট্রেন আটকা পড়েছে।ট্রাকটি উদ্ধার করতে স্থানীয় ভাবে চেষ্টা চলছে।

বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। রাত সাড়ে ১১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ ছিল।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 12:48 am, Thursday, 27 October 2022
23 Time View