Jashore , Wednesday, 4 November 2026
সর্বশেষ:
কাশিমপুর থানা ঘেরাও ও পুলিশের সঙ্গে সংঘর্ষ: টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেডে শ্রমিক ছত্রভঙ্গ যশোরে পাঁচফোড়নকে ১ লাখ ও ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা আওয়ামী লীগের নাশকতার ষড়যন্ত্র প্রতিহতের ঘোষণায় যশোরে বিক্ষোভ গার্মেন্টস শ্রমিকদের ওপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে যশোরে বিক্ষোভ সীমান্ত হত্যা বন্ধ ও অপরাধ দমনে বিজিবি-বিএসএফের সহযোগিতা জোরদারের অঙ্গীকার জুলাই স্মৃতিস্তম্ভে আগুন: জড়িতদের গ্রেফতারের দাবিতে যশোরে স্মারকলিপি পরকীয়া আড়াল করতেই জোড়া খুন! যশোরে বাড়ির পাশে পরিত্যক্ত অবস্থায় ককটেলসদৃশ বস্তু উদ্ধার যশোর হাসপাতালে স্বর্ণের চেইন ছিনতাইয়ের চেষ্টায় নারী আটক অভয়নগরে পুলিশের হাত থেকে মৎস্যজীবী লীগ নেতাকে ছিনিয়ে নিলেন বিএনপি নেতা!

যশোরে শুদ্ধাঙ্গন স্কুলের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

নিজস্ব প্রতিবেদক
পরিবেশ সংরক্ষণ ও শিশুদের মধ্যে বৃক্ষপ্রেম জাগিয়ে তুলতে যশোরে ‘শুদ্ধাঙ্গন স্কুল’-এর উদ্যোগে বৃক্ষরোপণ ও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে শুদ্ধাঙ্গন স্কুলের পরিচালক তন্ময় মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬ নম্বর ওয়ার্ডের বিশিষ্ট সমাজসেবক আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজসেবক অভিজিৎ দাস।

এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য দেন সমাজসেবক বিজয় কুমার দত্ত এবং শিক্ষক তামিম সালাম অভি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সোহাগ চন্দ্র দাস।

স্বাগত বক্তব্যে শুদ্ধাঙ্গন স্কুলের পরিচালক তন্ময় মন্ডল বলেন, শিশুদের মাঝে বৃক্ষপ্রেম জাগিয়ে তোলা এবং পরিবেশ সংরক্ষণের বার্তা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই আমাদের এই আয়োজন। আজকের শিশুরাই আগামী দিনের পৃথিবী গড়বে। তাই তাদের পরিবেশবান্ধব মানসিকতা গড়ে তোলা অত্যন্ত জরুরি।

প্রধান অতিথি আব্দুর রাজ্জাক বলেন, জলবায়ু পরিবর্তন ও পরিবেশ বিপর্যয় মোকাবিলায় বেশি বেশি গাছ লাগানোর কোনো বিকল্প নেই। তিনি শিশুদের প্রতি অন্তত একটি করে গাছের যত্ন নেওয়ার আহ্বান জানান।

আলোচনা সভা শেষে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। পরে উপস্থিত সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, পরিবেশ সুরক্ষা ও সবুজায়নের লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের জনসচেতনতামূলক কর্মসূচি অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 08:49 pm, Wednesday, 24 June 2026
57 Time View