Jashore , Wednesday, 28 October 2026
সর্বশেষ:
বিএনপিতে কোনো অপরাধীর জায়গা নেই: যুবদল সম্পাদক নয়ন টুপটুপ রিসোর্টে আগুন: ১১ দিন পর পাশাপাশি কবরে শায়িত একই পরিবারের ৪ জন জনগণকে সঙ্গে নিয়ে এক দফা দাবির হুঁশিয়ারি জামায়াত নেতার যশোরে এক কেজি গাঁজাসহ আটক ১ যশোরে পুলিশের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত বিদ্যুৎ খাতে দুর্নীতি রোধে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: রুহুল কবির রিজভী জাপানিদের বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর বন্দর ইজারা দেওয়ার প্রতিবাদে যশোরে এনডিএফ’র বিক্ষোভ ও সমাবেশ বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ পল্টনে সিপিবি কার্যালয়ে হামলা ও অবরুদ্ধ করার ঘটনায় গণসংহতি আন্দোলনের নিন্দা

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দ্বিতীয় ধাপের ভোট ১১ নভেম্বর অনুষ্ঠিত হবে

মানিক কুমার স্টাফ রিপোর্টার// দেশের ৮৪৮ টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দ্বিতীয় ধাপের ভোট ১১ নভেম্বর অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

বুধবার (২৯ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনের ৮৬তম সভা শেষে এ তথ্য জানান নির্বাচন কমিশন (ইসি) সচিব হুমায়ূন কবীর খন্দকার।ইসির ঘোষিত তফসিল অনুযায়ী- দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদের নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৭ অক্টোবর।

মনোনয়নপত্র বাছাই ২০ অক্টোবর। বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ২১ থেকে ২৩ অক্টোবর, আপিল নিষ্পত্তির ২৪ ও ২৫ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহার ২৬ অক্টোবর, প্রতীক বরাদ্দ ২৭ অক্টোবর এবং ভোটগ্রহণ ১১ নভেম্বর।দ্বিতীয় ধাপের ৮৪৮টি ইউপির মধ্যে ২০টিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ করা হবে বলেও ইসি সচিব জানান।এর আগে সকালে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা সভাপতিত্বে কমিশন সভা অনুষ্ঠিত হয়।

আগামী সপ্তাহের তৃতীয় ধাপের ইউপি ভোটের সিদ্ধান্ত নির্বাচন কমিশনের পরবর্তী সভায় তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছেন তিনি।সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে আমরা কাজ করছি। আগামী সপ্তাহে কমিশনের পরবর্তী সভা অনুষ্ঠিত হবে। ওই সভায় তৃতীয় ধাপের ইউপি নির্বাচনের তফসিলের সিদ্ধান্ত আসতে পারে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 06:54 pm, Wednesday, 29 September 2021
29 Time View