Jashore , Monday, 2 November 2026
সর্বশেষ:
গণভোটের রায় বাস্তবায়ন না করে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে: শফিকুর রহমান টিকটকে নেতিবাচক কমেন্ট নিয়ে আশুগঞ্জে দুই গোষ্ঠীর দফায় দফায় সংঘর্ষ আরেকটি বিপ্লবের হুঁশিয়ারি জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বীর মুক্তিযোদ্ধা ইসহাক মোল্যার প্রয়াণ, পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন কন্দাল ফসলের উৎপাদন বৃদ্ধি ও গবেষণা জোরদারে যশোরে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত যশোর শিক্ষা বোর্ডে এইচএসসির পাসের হার ৪৪.৯২%, জিপিএ-৫ ৩২২৮ মহিলা পরিষদ যশোরের নতুন সভাপতি আফরোজা বেগম, সম্পাদক কামরুন নাহার জলাবদ্ধতা নিরসন ও কৃষি উপকরণের দাবিতে সতীঘাটায় হাটসভা তাহসিফের মৃত্যুর সুষ্ঠু তদন্ত চান বাবা, এখনো হয়নি মামলা যশোর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

তোফায়েল আহমেদ আর নেই, কাল ভোলায় দাফন

স্বাধীন কন্ঠ ডেস্ক
উনসত্তরের গণ-অভ্যুত্থান ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক মন্ত্রী এবং বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (১ জুন) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।

তার ১ম জানাজা আজ সোমবার বাদ মাগরিব, ধানমন্ডির তাকওয়া মসজিদ। আগামীকাল মঙ্গলবার নিজ জেলা ভোলায় ২য় জানাজা শেষে দাফন।

পারিবারিক সূত্রে জানা গেছে, হাসপাতাল থেকে মরদেহ কিছুক্ষণের মধ্যে ধানমন্ডির তাকওয়া মসজিদে নেওয়া হবে। সেখানে গোসল ও আনুষ্ঠানিকতা শেষে প্রথম জানাজা সম্পন্ন করা হবে। এরপর সবকিছু ঠিক থাকলে আগামীকাল মঙ্গলবার তার মরদেহ নিজ জেলা ভোলায় নিয়ে যাওয়া হবে।

বর্ষীয়ান এই রাজনীতিবিদ দীর্ঘদিন ধরে প্যারালাইসিসসহ বিভিন্ন জটিল শারীরিক সমস্যায় ভুগছিলেন। গত ২৮ সেপ্টেম্বর গুরুতর অসুস্থ অবস্থায় তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে তিনি লাইফ সাপোর্টে ছিলেন।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 06:41 pm, Monday, 1 June 2026
47 Time View