Jashore , Monday, 2 November 2026
সর্বশেষ:
গণভোটের রায় বাস্তবায়ন না করে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে: শফিকুর রহমান টিকটকে নেতিবাচক কমেন্ট নিয়ে আশুগঞ্জে দুই গোষ্ঠীর দফায় দফায় সংঘর্ষ আরেকটি বিপ্লবের হুঁশিয়ারি জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বীর মুক্তিযোদ্ধা ইসহাক মোল্যার প্রয়াণ, পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন কন্দাল ফসলের উৎপাদন বৃদ্ধি ও গবেষণা জোরদারে যশোরে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত যশোর শিক্ষা বোর্ডে এইচএসসির পাসের হার ৪৪.৯২%, জিপিএ-৫ ৩২২৮ মহিলা পরিষদ যশোরের নতুন সভাপতি আফরোজা বেগম, সম্পাদক কামরুন নাহার জলাবদ্ধতা নিরসন ও কৃষি উপকরণের দাবিতে সতীঘাটায় হাটসভা তাহসিফের মৃত্যুর সুষ্ঠু তদন্ত চান বাবা, এখনো হয়নি মামলা যশোর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

জন্মভূমি ভোলায় বাবা-মায়ের পাশে সমাহিত তোফায়েল আহমেদ

স্বাধীন কন্ঠ ডেস্ক
ঊনসত্তরের গণ-অভ্যুত্থান ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বর্ষীয়ান রাজনীতিক এবং সাবেক শিল্প ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ-এর জানাজা মঙ্গলবার ভোলায় অনুষ্ঠিত হয়েছে। বাদ জোহর ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের কোড়ালিয়া গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে হেলিকপ্টারে তার মরদেহ ভোলায় আনা হয়। জানাজা শেষে নিজ গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে তাকে সমাহিত করা হয়।

তোফায়েল আহমেদের শ্যালক আলমগীর তালুকদার জানান, মরহুমের ইচ্ছা অনুযায়ী তাকে কোড়ালিয়া গ্রামের পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে। জানাজায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।

জানাজায় অংশ নিতে বেলা ১২টার পর থেকেই ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মানুষের সমাগম শুরু হয়। এ সময় উপস্থিত অনেকেই তোফায়েল আহমেদের দীর্ঘ রাজনৈতিক জীবন, মুক্তিযুদ্ধে তার অবদান এবং ভোলার উন্নয়নে তার ভূমিকার কথা স্মরণ করেন।

স্থানীয়দের মতে, ভোলার উন্নয়ন কর্মকাণ্ডে তোফায়েল আহমেদের বিশেষ অবদান ছিল। বিভিন্ন সময়ে জনপ্রতিনিধিদের উন্নয়নমুখী কর্মকাণ্ডে গুরুত্ব দেওয়ার জন্য তিনি উৎসাহিত করতেন বলেও অনেকে উল্লেখ করেন।

জানাজায় অংশগ্রহণকারী বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও তার রাজনৈতিক জীবন, নেতৃত্বগুণ এবং জাতীয় রাজনীতিতে অবদানের কথা স্মরণ করেন।

উল্লেখ্য, তোফায়েল আহমেদ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম, ১৯৬৯ সালের গণ-অভ্যুত্থান এবং মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক হিসেবে পরিচিত ছিলেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি শিল্প ও বাণিজ্যমন্ত্রীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 07:03 pm, Tuesday, 2 June 2026
38 Time View