Jashore , Monday, 27 July 2026
সর্বশেষ:
আগামী সপ্তাহের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক করার আশা বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রীর ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর জাতীয় পর্বের সমাপনী ও পুরস্কার বিতরণ কেশবপুরে সড়কে গতিরোধকের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন রোটারি ক্লাব অব যশোরের বৃক্ষরোপন কর্মসূচি ও ফলজ চারা বিতরণ চৌগাছায় ইয়াবাসহ যুবক আটক চৌগাছায় পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ আটক ১ এরশাদের ৭ম মৃত্যুবার্ষিকীতে যশোরে জেলা জাপা’র আলোচনা ও দোয়া মাহফিল নদী দখলমুক্ত ও জলাবদ্ধতা নিরসনে জেলা প্রশাসকের কঠোর নির্দেশনা গোপালগঞ্জে শিক্ষানবিশ আইনজীবীকে মারধরের প্রতিবাদে যশোরে মানববন্ধন যশোরে ১ কোটি ৪০ লাখ টাকার স্বর্ণসহ পাচারকারী আটক

চৌগাছায় পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ আটক ১

নিজস্ব প্রতিবেদক
যশোরের চৌগাছায় পুলিশের চলমান বিশেষ অভিযানে ৬৮ বোতল এসকফ সিরাপসহ নয়ন বিশ্বাস (৩০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করে পুলিশ। আটক নয়ন বিশ্বাস চৌগাছা থানাধীন বর্ণি (হিন্দু পাড়া) গ্রামের বিমল বিশ্বাসের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২৭ জুলাই) দুপুরে চৌগাছা থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে বর্ণি গ্রামস্থ জনৈক মিহিরের পাটক্ষেতের সামনে বর্ণি থেকে রাজাপুরগামী ইটের সলিং রাস্তার ওপর থেকে নয়ন বিশ্বাসকে আটক করা হয়।

তল্লাশি চালিয়ে এ সময় তার কাছ থেকে ৬৮ বোতল অবৈধ এসকফ সিরাপ উদ্ধার করা হয় এবং তার ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়।

এ ঘটনায় আটক আসামির বিরুদ্ধে চৌগাছা থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানা গেছে।

About Author Information

Shadhin Abdullah

জনপ্রিয়

আগামী সপ্তাহের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক করার আশা বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রীর

চৌগাছায় পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ আটক ১

Update Time : 3 Hours Ago