Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

যশোর কেন্দ্রীয় কারাগারে বৃক্ষরোপণ কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক
পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং সবুজায়নের লক্ষ্যে যশোর কেন্দ্রীয় কারাগারে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। কর্মসূচির আওতায় ইতোমধ্যে কারাগার চত্বরে বিভিন্ন প্রজাতির বনজ, ফলজ, ঔষধি ও ফুলের মোট ১ হাজার ৫৯৪টি গাছের চারা রোপণ করা হয়েছে। এছাড়া আরও ১ হাজার ৫০০টি চারা রোপণের কার্যক্রম চলমান রয়েছে।

বৃহস্পতিবার এ কর্মসূচির উদ্বোধন করেন যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার আবিদ আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র জেল সুপার মোহাম্মাদ আব্দুর রহিমসহ কারাগারের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা।

কারা কর্তৃপক্ষ জানায়, রোপণ করা চারাগুলোর মধ্যে রয়েছে ১ হাজার ৪৮৭টি ফলজ, ৬০টি ঔষধি, ৩২টি ফুলের এবং ১৫টি বনজ গাছ। ফুলের গাছের মধ্যে রয়েছে কৃষ্ণচূড়া, পালমিতা, ভিক্টোরিয়া, ছাতিম ও কাঠগোলাপ। ফলজ গাছের মধ্যে রয়েছে ৮২৭টি আম, ১৩৫টি লিচু, ১৯৩টি জাম, ১০০টি পেয়ারা, ৮৪টি বরই, ৫০টি কাঁঠাল, ৩০টি লেবুসহ আমড়া, ডালিম, বেল, কদবেল, আমলকি, তেঁতুল, জলপাই, কাঠবাদাম, আঁশফল ও কামরাঙ্গার চারা।

এ ছাড়া ঔষধি গাছ হিসেবে হরীতকি, বহেড়া, অর্জুন, বাসক ও নিম এবং বনজ গাছ হিসেবে কড়ই, তুলা ও লংগানের চারা রোপণ করা হয়েছে।

কারা কর্তৃপক্ষ জানায়, কারাগারের পরিবেশকে আরও সবুজ, মনোরম ও পরিবেশবান্ধব করে তুলতেই এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। চলমান কার্যক্রমের আওতায় আরও ১ হাজার ৫০০টি গাছের চারা রোপণ করা হবে। সংশ্লিষ্টদের আশা, এ উদ্যোগ কারাগার প্রাঙ্গণের সবুজায়ন সম্প্রসারণের পাশাপাশি জীববৈচিত্র্য সংরক্ষণ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 07:05 pm, Thursday, 2 July 2026
153 Time View