Jashore , Monday, 27 July 2026
সর্বশেষ:
আগামী সপ্তাহের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক করার আশা বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রীর ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর জাতীয় পর্বের সমাপনী ও পুরস্কার বিতরণ কেশবপুরে সড়কে গতিরোধকের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন রোটারি ক্লাব অব যশোরের বৃক্ষরোপন কর্মসূচি ও ফলজ চারা বিতরণ চৌগাছায় ইয়াবাসহ যুবক আটক চৌগাছায় পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ আটক ১ এরশাদের ৭ম মৃত্যুবার্ষিকীতে যশোরে জেলা জাপা’র আলোচনা ও দোয়া মাহফিল নদী দখলমুক্ত ও জলাবদ্ধতা নিরসনে জেলা প্রশাসকের কঠোর নির্দেশনা গোপালগঞ্জে শিক্ষানবিশ আইনজীবীকে মারধরের প্রতিবাদে যশোরে মানববন্ধন যশোরে ১ কোটি ৪০ লাখ টাকার স্বর্ণসহ পাচারকারী আটক

কেশবপুরে সড়কে গতিরোধকের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

কেশবপুর (যশোর) প্রতিনিধি
যশোর-চুকনগর মহাসড়কের কেশবপুর মাইকেল গেট সংলগ্ন স্থানে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনা রোধ ও শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জুলাই) টিফিন বিরতির সময় স্থানীয় মাইকেল গেট এলাকায় কেশবপুর দারুল উলুম মহিলা ফাজিল মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীদের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে অনতিবিলম্বে ওই ঝুঁকিপূর্ণ স্থানে গতিরোধক (স্পিড ব্রেকার) স্থাপনের দাবি জানানো হয়। এতে মাদ্রাসার শতাধিক শিক্ষার্থী, শিক্ষক এবং স্থানীয় পথচারীরা অংশ নেন।

মানববন্ধনে বক্তব্যে মাদ্রাসার সহকারী অধ্যাপক মো. খায়রুল আনাম, মো. আতাউর রহমান, সহকারী শিক্ষক হাফিজুর রহমান, নবম শ্রেণির শিক্ষার্থী সৈয়দা মালিহা ও মোছা. সুমাইয়া খাতুন প্রমুখ অংশ নেন।

বক্তারা বলেন, যশোর-চুকনগর সড়কটি অত্যন্ত ব্যস্ততম। প্রতিদিন হাজার হাজার যানবাহন এখান দিয়ে বেপরোয়া গতিতে চলাচল করে। এতে মাদ্রাসার শিক্ষার্থীসহ স্থানীয় পথচারীদের জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পার হতে হয়। গত কয়েক মাসে এখানে বেশ কয়েকটি ছোট-বড় দুর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটেছে।

শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা নিরাপদে মাদ্রাসায় যাতায়াত করতে চাই। কিন্তু সড়কের প্রতিনিয়ত দুর্ঘটনা আমাদের নিরাপত্তা বিঘ্নিত করছে। মাইকেল গেট সংলগ্ন এই স্থানে দ্রুত একটি কার্যকর গতিরোধক নির্মাণ করাই আমাদের প্রধান দাবি।

স্থানীয় এলাকাবাসীও শিক্ষার্থীদের এই দাবির সঙ্গে পূর্ণ একাত্মতা প্রকাশ করেন এবং অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

About Author Information

Shadhin Abdullah

জনপ্রিয়

আগামী সপ্তাহের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক করার আশা বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রীর

কেশবপুরে সড়কে গতিরোধকের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

Update Time : 2 Hours Ago