Jashore , Friday, 6 November 2026
সর্বশেষ:
বিদ্রোহী সাহিত্য পরিষদের মাসিক সাহিত্যসভা অনুষ্ঠিত প্রয়াত নেতা তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকীতে যশোরে দোয়া মাহফিল অনুষ্ঠিত শার্শায় ধানক্ষেত থেকে ওয়ান শুটার পিস্তল উদ্ধার জনগণকে মানসম্মত সেবা নিশ্চিত করতে হবে: প্রতিমন্ত্রী অমিত যশোরে সন্ত্রাসবিরোধী আইনে উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার যশোরে পরকীয়া সন্দেহে স্ত্রীকে হত্যার পর থানায় আত্মসমর্পণ করলেন স্বামী তরিকুল ইসলামের রুহের মাগফিরাত কামনায় যশোরে দোয়া ও খাবার বিতরণ যশোরে ভ্রাম্যমাণ আদালতে ডায়াগনস্টিক সেন্টারে ১ লাখ টাকা জরিমানা ও সিলগালা কেশবপুরে উপমহাদেশের প্রখ্যাত অভিনেতা ধীরাজ ভট্টাচার্যের ১২১তম জন্মবার্ষিকী পালিত যশোরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ

বিএনপিও আন্দোলনে জামায়াত-শিবিরের ভূত দেখে: নাহিদ ইসলাম

স্বাধীন কন্ঠ ডেস্ক
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের মতো বর্তমান ক্ষমতাসীন বিএনপি সরকারও বিভিন্ন ন্যায্য আন্দোলনে ‘জামায়াত-শিবিরের ভূত’ দেখে বলে তীব্র সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করেন, পোশাকশ্রমিকদের মজুরি বাড়ানোর যৌক্তিক আন্দোলন সামাল দিতে সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) রাজপথে আহত ব্যক্তিদের চিকিৎসাসুবিধা দেখতে এসে সাংবাদিকদের সামনে এসব কথা বলেন তিনি। শ্রমিকদের আন্দোলনকে অত্যন্ত ন্যায্য, যৌক্তিক ও গণতান্ত্রিক হিসেবে আখ্যায়িত করে নাহিদ ইসলাম বলেন, আন্দোলনের স্বাভাবিক রাজনৈতিক সমঝোতা না করে সরকার বলপ্রয়োগ ও সহিংসতার মাধ্যমে তা দমনের চেষ্টা চালাচ্ছে। ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে সরকার এখন নানা ষড়যন্ত্র তত্ত্ব দাঁড় করাচ্ছে।

আন্দোলনে সহিংসতার সূত্রপাত বিএনপিই করেছে বলে অভিযোগ করেন এনসিপির এই নেতা। তিনি বলেন, রাষ্ট্রীয় বল প্রয়োগের পাশাপাশি শাসকদলের নেতাকর্মী ও আইনশৃঙ্খলা বাহিনীকে শ্রমিকদের বিরুদ্ধে লেলিয়ে দেওয়া হয়েছে। তিনি বলেন, পুলিশ এখন শ্রমিক কলোনিগুলোতে গিয়ে তল্লাশি চালাচ্ছে, নির্বিচারে গ্রেপ্তার করছে এবং অসংখ্য মামলা দিচ্ছে। অতীতে শেখ হাসিনার স্বৈরাচারী শাসনামলে যেভাবে শ্রমিকদের কণ্ঠ স্তব্ধ করা হতো, ঠিক একইভাবে এই কর্তৃত্ববাদী সরকারও দমন-পীড়ন চালাচ্ছে।

আওয়ামী লীগ সরকার তাদের সময় যেকোনো আন্দোলনকে দমন করতে ‘জামায়াত-শিবিরে ভূত’ দেখাতো উল্লেখ করে নাহিদ বলেন, বর্তমানে বিএনপি সরকারও একই পথে হেঁটে আন্দোলনগুলোর পেছনে ষড়যন্ত্রের দোহাই দিয়ে এর স্বাভাবিক নেতৃত্ব ও লক্ষ্যকে ধূলিসাৎ করার অপচেষ্টা চালাচ্ছে।

পরিস্থিতি আরও জটিল না করে শ্রমিকদের গ্রেপ্তার বন্ধ করা, দায়েরকৃত মামলা প্রত্যাহার এবং অবিলম্বে কার্যকর আলোচনার মাধ্যমে শ্রমিকদের নূন্যতম মজুরির দাবি মেনে নেওয়ার আহ্বান জানান জাতীয় নাগরিক পার্টির এই শীর্ষনেতা।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 11:14 am, Thursday, 5 November 2026
22 Time View