Jashore , Friday, 6 November 2026
সর্বশেষ:
বিদ্রোহী সাহিত্য পরিষদের মাসিক সাহিত্যসভা অনুষ্ঠিত প্রয়াত নেতা তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকীতে যশোরে দোয়া মাহফিল অনুষ্ঠিত শার্শায় ধানক্ষেত থেকে ওয়ান শুটার পিস্তল উদ্ধার জনগণকে মানসম্মত সেবা নিশ্চিত করতে হবে: প্রতিমন্ত্রী অমিত যশোরে সন্ত্রাসবিরোধী আইনে উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার যশোরে পরকীয়া সন্দেহে স্ত্রীকে হত্যার পর থানায় আত্মসমর্পণ করলেন স্বামী তরিকুল ইসলামের রুহের মাগফিরাত কামনায় যশোরে দোয়া ও খাবার বিতরণ যশোরে ভ্রাম্যমাণ আদালতে ডায়াগনস্টিক সেন্টারে ১ লাখ টাকা জরিমানা ও সিলগালা কেশবপুরে উপমহাদেশের প্রখ্যাত অভিনেতা ধীরাজ ভট্টাচার্যের ১২১তম জন্মবার্ষিকী পালিত যশোরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ

প্রয়াত নেতা তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকীতে যশোরে দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
দেশের দক্ষিণ-পশ্চিম জনপদের উন্নয়নের কারিগর, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মরহুম তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ আসর পারিবারিক উদ্যোগে শহরের দড়াটানা জামে মসজিদে এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

বরেণ্য এই রাজনীতিকের স্মরণসভায় যশোরের উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ী ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।

মুনাজাতের পূর্বে যশোরের বিশিষ্ট আলেমগণ তরিকুল ইসলামের বর্ণাঢ্য রাজনৈতিক ও সামাজিক জীবনের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন। বক্তারা বলেন, তরিকুল ইসলাম তার কর্মের মাধ্যমে এই জনপদের মানুষের হৃদয়ে স্থায়ী জায়গা করে নিয়েছেন। দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের সাথে তার আত্মার সম্পর্ক ছিল। বিশেষ করে যশোরের আলেম সমাজের সাথে তার নিবিড় সম্পর্ক ছিল। আলেম সমাজকে তিনি অত্যন্ত সম্মানের চোখে দেখতেন এবং তাদের যেকোনো আহ্বানে আন্তরিকতার সাথে সাড়া দিতেন। এভাবে তিনি যশোরের সব শ্রেণি-পেশার মানুষের সুখে-দুঃখে পাশে থেকেছেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা ইমাম পরিষদের সিনিয়র সহ-সভাপতি মাওলানা মুফতি আব্দুল মান্নান, জেলা ফতোয়া বোর্ডের সাধারণ সম্পাদক মাওলানা মুফতি আব্দুর রহমান এজাজী, দড়াটানা মাদ্রাসার শিক্ষক মাওলানা আব্দুল কুদ্দুস এবং বারান্দিপাড়া মাদ্রাসার শিক্ষক মুফতি শামসুর রহমান প্রমুখ। পরে দোয়া মাহফিল পরিচালনা করেন দড়াটানা জামে মসজিদের খতিব মুফতি আমানুল্লাহ কাসেমী।

দোয়া মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মরহুমের কনিষ্ঠ পুত্র বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং বড় পুত্র বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শান্তনু ইসলাম সুমিত।

এছাড়াও প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রফিকুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ, সিভিল সার্জন মাসুদ রানা, ডেপুটি সিভিল সার্জন নাজমুস সাদিক, যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক হুসাইন সাফায়াত ও আরএমও আহসান কবির বাপ্পি, এলজিইডির নির্বাহী প্রকৌশলী আহমেদ মাহবুবুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার হক এবং যশোর মেডিকেল কলেজের অধ্যক্ষ আহমেদ ফেরদৌস জাহাঙ্গীর সুমন উপস্থিত ছিলেন।

রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গের মধ্যে আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সম্পাদক নুর ইসলাম, সাবেক সম্পাদক আহসান কবির বাবু ও এস এম তৌহিদুর রহমান, যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি একরাম-উদ-দৌলা, সাধারণ সম্পাদক মবিনুল ইসলাম মবিন, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি নজরুল ইসলাম ও মোহাম্মদ ইসহক, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক রাশেদ খানসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ, সাংবাদিক, আলেম সমাজ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 15 Minutes Ago
20 Time View