Jashore , Thursday, 5 November 2026
সর্বশেষ:
কেশবপুরে উপমহাদেশের প্রখ্যাত অভিনেতা ধীরাজ ভট্টাচার্যের ১২১তম জন্মবার্ষিকী পালিত যশোরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ যশোর এমএম কলেজে সহকারী অধ্যাপক নাঈমা ফারহানার স্মরণে শোকসভা ও দোয়া অনুষ্ঠিত বেনাপোলে স্থলবন্দর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বিক্ষোভ ও পথসভা যশোরে জমকালো আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ উদ্বোধন যশোরে তেলাপোকা ও অনিয়মের অভিযোগে ‘বনফুল’কে লাখ টাকা জরিমানা বিএনপিও আন্দোলনে জামায়াত-শিবিরের ভূত দেখে: নাহিদ ইসলাম বাগেরহাটে একাধিক প্রকল্প উদ্বোধনে প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরে জেলা পর্যায়ে শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত বেনাপোলে এক কেজি গাঁজাসহ সাখাওয়াত আটক

যশোরে তেলাপোকা ও অনিয়মের অভিযোগে ‘বনফুল’কে লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
নোংরা পরিবেশ ও স্বাস্থ্যবিধি ভঙ্গের অভিযোগে যশোর শহরের চৌরাস্তায় অবস্থিত নামী মিষ্টি বিক্রয়কারী প্রতিষ্ঠান ‘বনফুল’-এ অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার দুপুরে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সেলিমুজ্জামান। এ সময় যশোর সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মহিবুর রহমানসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই অভিযানে বনফুল মিষ্টির দোকানের ভেতরের পরিবেশ, মিষ্টি সংরক্ষণ ব্যবস্থা ও সার্বিক পরিচ্ছন্নতার মারাত্মক ঘাটতি ধরা পড়ে। পরিদর্শনকালে দেখা যায়, বিক্রির উদ্দেশ্যে সাজিয়ে রাখা বিভিন্ন মিষ্টির আশপাশে এবং সংরক্ষণের স্থানের অত্যন্ত কাছে তেলাপোকা অবাধে ঘুরে বেড়াচ্ছে। মিষ্টির মতো সংবেদনশীল খাদ্যপণ্যে এ ধরনের নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ দেখে উপস্থিত ক্রেতাদের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়।

এছাড়া, বিক্রির জন্য প্রক্রিয়াজাত ও সাজিয়ে রাখা মিষ্টির বোয়াম বা পাত্রে প্রয়োজনীয় ট্যাগ, উৎপাদনের তারিখ কিংবা মূল্যসংক্রান্ত কোনো তথ্য প্রদর্শিত ছিল না।

অধিদপ্তরের কর্মকর্তা সেলিমুজ্জামান জানান, ভোক্তা অধিকার ক্ষুণ্ণ করা এবং সংবেদনশীল খাদ্যসামগ্রী তেলাপোকা পরিবেষ্টিত নোংরা পরিবেশে রাখার প্রমাণ মেলায় ‘ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯’ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে নগদ ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরও জানান, জনস্বার্থে খাদ্য পণ্যের মান ও পরিচ্ছন্নতা নিশ্চিত করতে জেলাজুড়ে এই ধরনের ঝটিকা অভিযান অব্যাহত থাকবে। একই সাথে দোকান কর্তৃপক্ষকে তাৎক্ষণিকভাবে নোংরা পরিবেশ দূর করে পরিচ্ছন্নতা নিশ্চিত করার জন্য কঠোর নির্দেশনা ও সতর্কবার্তা দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : One hour ago
10 Time View