Jashore , Thursday, 5 November 2026
সর্বশেষ:
কেশবপুরে উপমহাদেশের প্রখ্যাত অভিনেতা ধীরাজ ভট্টাচার্যের ১২১তম জন্মবার্ষিকী পালিত যশোরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ যশোর এমএম কলেজে সহকারী অধ্যাপক নাঈমা ফারহানার স্মরণে শোকসভা ও দোয়া অনুষ্ঠিত বেনাপোলে স্থলবন্দর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বিক্ষোভ ও পথসভা যশোরে জমকালো আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ উদ্বোধন যশোরে তেলাপোকা ও অনিয়মের অভিযোগে ‘বনফুল’কে লাখ টাকা জরিমানা বিএনপিও আন্দোলনে জামায়াত-শিবিরের ভূত দেখে: নাহিদ ইসলাম বাগেরহাটে একাধিক প্রকল্প উদ্বোধনে প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরে জেলা পর্যায়ে শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত বেনাপোলে এক কেজি গাঁজাসহ সাখাওয়াত আটক

যশোরে জমকালো আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
নতুন প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করা এবং ক্রীড়াকে ভবিষ্যৎ পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার মহান ব্রত নিয়ে যশোরে শুরু হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২০২৭ (সিজন-২)’-এর জমকালো উদ্বোধনী অনুষ্ঠান।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত যশোর শামস-উল-হুদা স্টেডিয়ামে জেলা প্রশাসনের উদ্যোগে এই আয়োজন সম্পন্ন হয়। যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত হন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি খুলনা জেলা স্টেডিয়াম থেকে ডিজিটাল মাধ্যমে দেশব্যাপী এই ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী উদ্বোধনের ঘোষণা দেওয়ার পর তা যশোর শামস-উল-হুদা স্টেডিয়ামে বড় পর্দায় সরাসরি সম্প্রচার করা হয়, যা স্টেডিয়ামে উপস্থিত হাজারো দর্শক ও শিশু-কিশোরদের মাঝে ব্যাপক উদ্দীপনার সৃষ্টি করে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ও বিশিষ্ট ব্যক্তিবর্গ হিসেবে উপস্থিত ছিলেন—যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, যশোর পৌরসভার প্রশাসক রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার, যশোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহরিয়ার হক, যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. মিজানুর রহমান, দৈনিক লোকসমাজ পত্রিকার সম্পাদক শান্তনু ইসলাম সুমিত এবং যশোর প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন। এছাড়াও বিভিন্ন ক্রীড়া সংগঠক, খেলোয়াড়, শিক্ষার্থী, অভিভাবক ও সর্বস্তরের সাধারণ মানুষ অনুষ্ঠানে অংশ নেন।

এবারের প্রতিযোগিতার প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ এবং মূল স্লোগান হলো ‘স্বপ্নের পথে, বিজয়ের সাথে’।

আয়োজকদের প্রত্যাশা, তৃণমূল পর্যায় থেকে শিশু-কিশোরদের ক্রীড়াপ্রতিভা অন্বেষণের এই আয়োজন দেশের খেলাধুলার মান উন্নয়নে যুগান্তকারী ভূমিকা রাখবে। একই সাথে এটি নতুন প্রজন্মের কাছে খেলাধুলাকে কেবল শখের বিষয় না রেখে, একটি সম্ভাবনাময় ও মর্যাদাপূর্ণ পেশা হিসেবে গড়ে তোলার পথকে আরও সুগম করবে।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : One hour ago
17 Time View