Jashore , Thursday, 5 November 2026
সর্বশেষ:
কেশবপুরে উপমহাদেশের প্রখ্যাত অভিনেতা ধীরাজ ভট্টাচার্যের ১২১তম জন্মবার্ষিকী পালিত যশোরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ যশোর এমএম কলেজে সহকারী অধ্যাপক নাঈমা ফারহানার স্মরণে শোকসভা ও দোয়া অনুষ্ঠিত বেনাপোলে স্থলবন্দর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বিক্ষোভ ও পথসভা যশোরে জমকালো আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ উদ্বোধন যশোরে তেলাপোকা ও অনিয়মের অভিযোগে ‘বনফুল’কে লাখ টাকা জরিমানা বিএনপিও আন্দোলনে জামায়াত-শিবিরের ভূত দেখে: নাহিদ ইসলাম বাগেরহাটে একাধিক প্রকল্প উদ্বোধনে প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরে জেলা পর্যায়ে শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত বেনাপোলে এক কেজি গাঁজাসহ সাখাওয়াত আটক

যশোর এমএম কলেজে সহকারী অধ্যাপক নাঈমা ফারহানার স্মরণে শোকসভা ও দোয়া অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক প্রয়াত নাঈমা ফারহানার স্মরণে এক আবেগঘন স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে কলেজের আব্দুল হাই কলা ভবনের তৃতীয় তলায় বাংলা বিভাগের উদ্যোগে এই স্মরণসভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. ভারতী রানী হালদার।

স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রয়াত সহকর্মীর শিক্ষাজীবন ও কর্মজীবনের নানা স্মৃতিচারণ করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. হারুন অর রশিদ। এতে বিশেষ অতিথি হিসেবে স্মৃতিচারণমূলক বক্তব্য দেন উপাধ্যক্ষ অধ্যাপক এ কে এম রফিকুল ইসলাম এবং শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক আতিয়ার রহমান।

এছাড়াও বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোস্তাফিজুর রহমান, সহকারী অধ্যাপক আজিজুর রহমান এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে হুসাইন মোহাম্মদ বাবুল তাঁদের প্রিয় শিক্ষকের গুণাবলি ও অবদানের কথা তুলে ধরে আবেগপ্লুত হয়ে পড়েন।

অনুষ্ঠানে এমএম কলেজ ছাত্রদলের সভাপতি জাহিদুল ইসলাম বিল্টু, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসানসহ বিভিন্ন বিভাগের প্রধানগণ, শিক্ষকবৃন্দ এবং বাংলা বিভাগের বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। স্মরণসভা শেষে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা ইসরাইল হোসেন।

উল্লেখ্য, ৩৩ বছর বয়সী মেধাবী শিক্ষক নাঈমা ফারহানা গত ১৭ অক্টোবর পাকিস্তানের জিয়াউদ্দীন মেমোরিয়াল হাসপাতালে কিডনিজনিত রোগে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। ১৯৮৬ সালে মাগুরা সদর উপজেলায় জন্মগ্রহণ করা এই গুণী শিক্ষক ৩৪তম বিসিএস (শিক্ষা) ক্যাডারের মাধ্যমে ২০১৬ সালে চুয়াডাঙ্গা সরকারি মহিলা কলেজে তাঁর কর্মজীবন শুরু করেছিলেন। পরে তিনি যশোর এমএম কলেজের বাংলা বিভাগে যোগদান করেন।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 58 Minutes Ago
12 Time View