Jashore , Monday, 27 July 2026
সর্বশেষ:
আগামী সপ্তাহের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক করার আশা বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রীর ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর জাতীয় পর্বের সমাপনী ও পুরস্কার বিতরণ কেশবপুরে সড়কে গতিরোধকের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন রোটারি ক্লাব অব যশোরের বৃক্ষরোপন কর্মসূচি ও ফলজ চারা বিতরণ চৌগাছায় ইয়াবাসহ যুবক আটক চৌগাছায় পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ আটক ১ এরশাদের ৭ম মৃত্যুবার্ষিকীতে যশোরে জেলা জাপা’র আলোচনা ও দোয়া মাহফিল নদী দখলমুক্ত ও জলাবদ্ধতা নিরসনে জেলা প্রশাসকের কঠোর নির্দেশনা গোপালগঞ্জে শিক্ষানবিশ আইনজীবীকে মারধরের প্রতিবাদে যশোরে মানববন্ধন যশোরে ১ কোটি ৪০ লাখ টাকার স্বর্ণসহ পাচারকারী আটক

যশোরে ১ কোটি ৪০ লাখ টাকার স্বর্ণসহ পাচারকারী আটক

নিজস্ব প্রতিবেদক
যশোর-নড়াইল মহাসড়কে অভিযান চালিয়ে ১ কোটি ৪০ লাখ টাকা মূল্যের ৬৮০ গ্রাম ওজনের সাড়ে চারটি স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৯ বিজিবি)। রোববার (২৬ জুলাই) ভোরে সদর উপজেলার নীলগঞ্জ ব্রিজের ওপর থেকে তাকে আটক করা হয়। আটককৃত সুমনা মন্ডল (৪০) নারায়ণগঞ্জ জেলার নারায়ণগঞ্জ সদর থানার পাগলা (ইসলামিয়া বাজার) গ্রামের প্রাননাথ মন্ডলের ছেলে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) একটি চৌকস আভিযানিক দল ভোর সাড়ে ৪টার দিকে নীলগঞ্জ ব্রিজে অভিযান চালায়। এ সময় সুমন মন্ডলকে আটক করে তল্লাশি চালানো হলে তার শরীরে বিশেষভাবে লুকানো অবস্থায় ৪টি সম্পূর্ণ এবং ১টির অর্ধেক মোট ৬৮০ গ্রাম ওজনের স্বর্ণের বার পাওয়া যায়। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৪০ লাখ ৯৯ হাজার ৮০০ টাকা। এছাড়া তার কাছ থেকে একটি মোবাইল ফোন, ঘড়ি ও নগদ ৭ হাজার ৮৭৫ টাকা জব্দ করা হয়। সব মিলিয়ে মোট সিজার মূল্য দাঁড়ায় ১ কোটি ৪১ লাখ ৩৩ হাজার ১৭৫ টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানায়, স্বর্ণের বারগুলো ঢাকা থেকে উদ্ধার করে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। তাকে মামলা দিয়ে যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, সীমান্ত অঞ্চলে স্বর্ণ চোরাচালানের বিরুদ্ধে বিজিবির অভিযান জোরদার করা হয়েছে। চোরাচালান প্রতিরোধে বিজিবির এই কঠোর অবস্থান ও আভিযানিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

About Author Information

Shadhin Abdullah

জনপ্রিয়

আগামী সপ্তাহের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক করার আশা বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রীর

যশোরে ১ কোটি ৪০ লাখ টাকার স্বর্ণসহ পাচারকারী আটক

Update Time : 07:49 pm, Sunday, 26 July 2026