Jashore , Thursday, 19 November 2026
সর্বশেষ:
নাশকতার চেষ্টা রাজপথেই মোকাবিলা করা হবে: রিজভী যশোর নার্সিং কলেজ পরিদর্শনে স্বাস্থ্য শিক্ষা সচিব আ. লীগের লকডাউন প্রত্যাখ্যান, শেখ হাসিনার ফাঁসির দাবিতে ছাত্রদলের সমাবেশ সন্ত্রাসীদের ঐক্যবদ্ধভাবে জবাব দিতে হবে: প্রধানমন্ত্রী যশোরে চলন্ত কাভার্ড ভ্যানে আগুন, পেট্রোলবোমার আলামত পায়নি পুলিশ যশোর এমএম কলেজ ক্যাম্পাসে বৃষ্টিতে ভিজে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ছাত্রলীগের লকডাউন ঘিরে যশোরে রাজপথে বিএনপি, দিনভর অবস্থান ও মিছিল যশোরে কাভার্ড ভ্যানে আগুন, পেট্রোলবোমার আলামত পায়নি পুলিশ যশোরে আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে যুবদলের বিক্ষোভ যশোরে ৫৪ চেকপোস্টে পুলিশের বিশেষ তল্লাশি, মোটরসাইকেলে নজরদারি

যশোর নার্সিং কলেজ পরিদর্শনে স্বাস্থ্য শিক্ষা সচিব

নিজস্ব প্রতিবেদক
যশোর নার্সিং ও মিডওয়াইফারি কলেজ পরিদর্শন করেছেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব এ কে এম বেনজামিন রিয়াজী। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে তিনি কলেজে উপস্থিত হন।

এ সময় তাঁর সঙ্গে ছিলেন সচিবের একান্ত সচিব মো. হামিদুল ইসলাম। এ ছাড়া উপস্থিত ছিলেন ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল, যশোরের সুপার মো. হুসাইন সাফায়াত।

কলেজের নার্সিং ইনস্ট্রাক্টর ইনচার্জের অনুপস্থিতিতে সাময়িকভাবে ইনচার্জের দায়িত্ব পালন করেন সরমিন পারভীন। পুরো অনুষ্ঠানটি উপস্থাপনা ও সঞ্চালনা করেন নার্সিং ইন্সপেক্টর স্বপ্না বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন নার্সিং ইনস্ট্রাক্টর ফয়জুন্নেসা, লিনা নাসরিন, নাসরিন খাতুন, রুমানা খাতুন ও রোকেয়া খাতুন।

পরিদর্শনকালে সচিব কলেজের শিক্ষা কার্যক্রম ও সার্বিক পরিবেশ সম্পর্কে অবহিত হন। এ সময় কলেজের একাডেমিক ভবন ও অবকাঠামোগত সংকটের বিষয়টি তাঁর কাছে তুলে ধরা হয়।

জানা যায়, ১০০ জন শিক্ষার্থীর ধারণক্ষমতায় নির্মিত ভবনে বর্তমানে প্রায় ৫০০ শিক্ষার্থী অধ্যয়ন করছেন। একটি বিভাগের পরিবর্তে বর্তমানে তিনটি বিভাগ চালু থাকায় পর্যাপ্ত শ্রেণিকক্ষ, ল্যাব, লাইব্রেরি ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধার সংকট রয়েছে। এতে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে।

এ ছাড়া কলেজে ছাত্রীদের জন্য হোস্টেল থাকলেও ছাত্রদের জন্য কোনো আবাসিক ব্যবস্থা নেই। দূরদূরান্ত থেকে আসা ছাত্রদের আবাসন ও নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে পৃথক ছাত্র হোস্টেল নির্মাণের উদ্যোগ নেওয়ার দাবি জানানো হয়।

শিক্ষার্থীদের প্রত্যাশা, স্বাস্থ্য শিক্ষা সচিবের এ পরিদর্শনের মাধ্যমে কলেজের দীর্ঘদিনের অবকাঠামোগত সংকট নিরসন, আবাসন ব্যবস্থা নিশ্চিত এবং শিক্ষার পরিবেশ উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 12 Minutes Ago
14 Time View