Jashore , Thursday, 19 November 2026
সর্বশেষ:
যশোর এমএম কলেজ ক্যাম্পাসে বৃষ্টিতে ভিজে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ছাত্রলীগের লকডাউন ঘিরে যশোরে রাজপথে বিএনপি, দিনভর অবস্থান ও মিছিল যশোরে কাভার্ড ভ্যানে আগুন, পেট্রোলবোমার আলামত পায়নি পুলিশ যশোরে আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে যুবদলের বিক্ষোভ যশোরে ৫৪ চেকপোস্টে পুলিশের বিশেষ তল্লাশি, মোটরসাইকেলে নজরদারি নড়াইলে বিএনপির মিছিলে হামলা, কৃষকদল ও জাসাসের দুই নেতা নিহত যশোরে শহিদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি যশোরে স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের পৃথক বিক্ষোভ মিছিল যশোরে পুলিশ সদস্যদের কল্যাণে সমস্যা সমাধানের আশ্বাস দিলেন রেঞ্জ ডিআইজি যশোরে শিক্ষক আব্দুল খালেককে অবসরজনিত বিদায় সংবর্ধনা

যশোর এমএম কলেজ ক্যাম্পাসে বৃষ্টিতে ভিজে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক
দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র এবং সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে বৃষ্টি উপেক্ষা করে এ কর্মসূচি পালন করেন সংগঠনটির নেতাকর্মীরা।

মিছিলটি কলেজের ‘চেতনায় চিরঞ্জীব’ ভাস্কর্যের পাদদেশ থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা অভিযোগ করেন, আওয়ামী লীগ ও এর বিভিন্ন সহযোগী সংগঠন পরিকল্পিতভাবে দেশে নৈরাজ্য সৃষ্টি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করছে। এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে ছাত্রদল ঐক্যবদ্ধভাবে মাঠে রয়েছে।

বক্তারা আরও বলেন, দেশের শান্তি ও স্থিতিশীলতা বিনষ্টের যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে ছাত্রদলের নেতাকর্মীরা সোচ্চার থাকবেন। এ জন্য সবাইকে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানান তাঁরা।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন যশোর জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পী, যুগ্ম আহ্বায়ক শেখ হাসান ইমাম, এমএম কলেজ ছাত্রদলের সভাপতি জাহিদুল ইসলাম বিল্টু, সাধারণ সম্পাদক আকিব আনোয়ার, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসানসহ কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : Just Now
1 Time View