Jashore , Tuesday, 17 November 2026
সর্বশেষ:
যশোরে স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের পৃথক বিক্ষোভ মিছিল যশোরে পুলিশ সদস্যদের কল্যাণে সমস্যা সমাধানের আশ্বাস দিলেন রেঞ্জ ডিআইজি যশোরে শিক্ষক আব্দুল খালেককে অবসরজনিত বিদায় সংবর্ধনা যশোরে ককটেল বিস্ফোরণ মামলায় মাছ ব্যবসায়ীকে আসামি করার অভিযোগ ভারতে থেকে ফেরার পথে ভোমরা সীমান্তে ছাত্রলীগের সাবেক নেতা মানিক গ্রেপ্তার যশোরে দুই প্রতিষ্ঠানে বিএসটিআইয়ের অভিযানে জরিমানা যশোরে জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল যশোর রিজিয়নে ৮৫ কোটি টাকার চোরাচালানি পণ্য আটক, গ্রেপ্তার ১৫৪ ডিসেম্বরে মাঠে নামার নির্দেশ তারেক রহমানের শেখ হাসিনার ফেরা বা রাজনৈতিক পরিস্থিতি ইউপি নির্বাচনে প্রভাব ফেলবে না: ইসি সানাউল্লাহ

যশোরে স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের পৃথক বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক
নিষিদ্ধ আওয়ামী লীগের পরিকল্পিত নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে যশোর শহরে পৃথক বিক্ষোভ মিছিল করেছে জেলা স্বেচ্ছাসেবক দল ও সদর উপজেলা ছাত্রদল।

মঙ্গলবার বিকেলে দুটি সংগঠনের নেতাদের নেতৃত্বে শহরে পৃথকভাবে এসব বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিল পরবর্তী বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, তারেক রহমানের নেতৃত্বে বর্তমান গণতান্ত্রিক সরকারের যাত্রাকে নস্যাৎ করতে দেশ থেকে পালিয়ে যাওয়া শেখ হাসিনা ও তাঁর দোসররা দেশবিরোধী অপতৎপরতা শুরু করেছে। পরিকল্পিতভাবে সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে। বিএনপির সঙ্গে জনগণ রয়েছে, কোনো সন্ত্রাসী নেই। দেশে যেকোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটানোর চেষ্টা করা হলে জনগণ তা প্রতিহত করবে।

তাঁরা দলীয় নেতাকর্মীদের সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, যশোরের মাটিতে কোনো সন্ত্রাসীর ঠাঁই হবে না।

বিকেলে শহরের চারখাম্বা মোড় থেকে জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল বের হয়। এতে নেতৃত্ব দেন সংগঠনের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল ও সদস্য সচিব রাজিদুর রহমান সাগর। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দড়াটানা ভৈরব চত্বরে গিয়ে শেষ হয়।

অন্যদিকে, জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে সদর উপজেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল বের হয়। এতে নেতৃত্ব দেন জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি ও সদস্য সচিব শাহনেওয়াজ ইমরান। মিছিলটি সিভিল কোর্ট মোড় ঘুরে জিলা স্কুলের সামনে গিয়ে শেষ হয়।

পৃথক দুটি মিছিলে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী হায়দার রানা, নগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা তরফদার রয়েল, সদস্য সচিব সাইফুল বাশার সুজন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিকুল ইসলাম, সদস্য সচিব রাজু আহমেদ, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আলমগীর হোসেন লিটন, সদস্য সচিব পিকুল হোসেন, যুগ্ম আহ্বায়ক পলাশ খান ও ইমরান কায়েসসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : Just Now
2 Time View