Jashore , Monday, 16 November 2026
সর্বশেষ:
ভারতে থেকে ফেরার পথে ভোমরা সীমান্তে ছাত্রলীগের সাবেক নেতা মানিক গ্রেপ্তার যশোরে দুই প্রতিষ্ঠানে বিএসটিআইয়ের অভিযানে জরিমানা যশোরে জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল যশোর রিজিয়নে ৮৫ কোটি টাকার চোরাচালানি পণ্য আটক, গ্রেপ্তার ১৫৪ ডিসেম্বরে মাঠে নামার নির্দেশ তারেক রহমানের শেখ হাসিনার ফেরা বা রাজনৈতিক পরিস্থিতি ইউপি নির্বাচনে প্রভাব ফেলবে না: ইসি সানাউল্লাহ যশোরে ওয়ান শুটারগানসহ আটক ১ যশোরে লাইসেন্স না থাকায় ‘অর্পণ ঘোষ ডেয়ারি’কে জরিমানা ভৈরব নদ কচুরিপানামুক্ত করতে যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের পরিচ্ছন্নতা অভিযান যশোরে প্রাইভেটকারে মিলল ৯৫ বোতল বিদেশি মদ, আটক ২

ভারতে থেকে ফেরার পথে ভোমরা সীমান্তে ছাত্রলীগের সাবেক নেতা মানিক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
ভারত থেকে দেশে ফেরার পথে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর সীমান্ত এলাকা থেকে যশোরের কেশবপুর উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক কাজী আজহারুল ইসলাম মানিককে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৬ নভেম্বর) দুপুর ২টা ২০ মিনিটের দিকে ভোমরা চেকপোস্ট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম।

গ্রেপ্তার কাজী আজহারুল ইসলাম মানিক যশোরের কেশবপুর উপজেলার চিংড়া বাজার এলাকার বাসিন্দা। তিনি উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলামের ছেলে। তাঁর ছোট ভাই কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৮ নভেম্বর চিকিৎসার উদ্দেশ্যে ভারতে যান মানিক। সোমবার ভারত থেকে দেশে ফেরার সময় ভোমরা চেকপোস্ট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, কেশবপুর উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক কাজী আজহারুল ইসলাম মানিককে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তারের খবর তাঁরা পেয়েছেন। তাঁকে কেশবপুর থানায় নিয়ে আসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে মানিককে কোন মামলায় বা কী অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানায়নি পুলিশ।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 9 Minutes Ago
18 Time View