Jashore , Monday, 16 November 2026
সর্বশেষ:
যশোরে লাইসেন্স না থাকায় ‘অর্পণ ঘোষ ডেয়ারি’কে জরিমানা ভৈরব নদ কচুরিপানামুক্ত করতে যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের পরিচ্ছন্নতা অভিযান যশোরে প্রাইভেটকারে মিলল ৯৫ বোতল বিদেশি মদ, আটক ২ যশোরে আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ তুলে বিএনপির বিক্ষোভ ​ভৈরব নদের কচুরিপানা পরিষ্কার কাজে জেলা বিএনপির সংহতি পলাতক আসামিদের অবৈধ সীমান্ত পারাপার ঠেকাতে সর্বোচ্চ সতর্ক বিজিবি ডিসেম্বরে মাঠে নামতে নেতাকর্মীদের আহ্বান জামায়াত আমিরের ডিসেম্বরে আংশিক চালু হচ্ছে শাহজালালের তৃতীয় টার্মিনাল যশোরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ৪০০ রোগী যশোরে সাবেক ছাত্রলীগ নেতার বাড়ি থেকে বিদেশি পিস্তল-গুলি উদ্ধার, আটক বাবা

ভৈরব নদ কচুরিপানামুক্ত করতে যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের পরিচ্ছন্নতা অভিযান

নিজস্ব প্রতিবেদক
যশোরের ঐতিহ্যবাহী ভৈরব নদকে কচুরিপানা ও দূষণমুক্ত করতে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে যশোর জেলা স্বেচ্ছাসেবক দল। সোমবার (১৬ নভেম্বর) সকাল ১০টায় চিকিৎসক ঊষার আহ্বানে সাড়া দিয়ে সংগঠনের অর্ধশতাধিক নেতাকর্মী নদে নেমে কচুরিপানা অপসারণে অংশ নেন।

স্বেচ্ছাসেবক দলের নেতারা জানান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের নির্দেশনায় তারা এ কর্মসূচিতে অংশ নিয়েছেন। এ সময় নেতাকর্মীরা সম্মিলিতভাবে নদের বিভিন্ন অংশ থেকে কচুরিপানা পরিষ্কার করেন।

পরিচ্ছন্নতা অভিযানে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমীর ফয়সাল, যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম মিলন, আসলাম শেখ ও শামীম আক্তার। এ ছাড়া নগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তফা তরফদার রয়েল, সাধারণ সম্পাদক সাইফুল বাশার সুজনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এতে অংশ নেন।

অভিযানে অংশ নেওয়া স্বেচ্ছাসেবীরা বলেন, ভৈরব নদ যশোরের ঐতিহ্য ও প্রাণের সঙ্গে জড়িয়ে আছে। নদটিকে দূষণ ও কচুরিপানামুক্ত করে আবারও প্রাণচঞ্চল করে তোলাই আমাদের মূল লক্ষ্য। ভৈরব নদের স্বাভাবিক প্রবাহ ও সৌন্দর্য রক্ষায় সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 9 Minutes Ago
18 Time View