Jashore , Sunday, 15 November 2026
সর্বশেষ:
​ভৈরব নদের কচুরিপানা পরিষ্কার কাজে জেলা বিএনপির সংহতি পলাতক আসামিদের অবৈধ সীমান্ত পারাপার ঠেকাতে সর্বোচ্চ সতর্ক বিজিবি ডিসেম্বরে মাঠে নামতে নেতাকর্মীদের আহ্বান জামায়াত আমিরের ডিসেম্বরে আংশিক চালু হচ্ছে শাহজালালের তৃতীয় টার্মিনাল যশোরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ৪০০ রোগী যশোরে সাবেক ছাত্রলীগ নেতার বাড়ি থেকে বিদেশি পিস্তল-গুলি উদ্ধার, আটক বাবা ব্রিটিশ পার্লামেন্ট ও মানবাধিকার সংস্থার সঙ্গে বৈঠক করবেন নাহিদ ইসলাম স্বাস্থ্য খাতে ১ লাখ কর্মী নিয়োগ দিচ্ছে সরকার, ৮০ শতাংশই নারী: জুবাইদা রহমান বাঘারপাড়ার রায়পুরে ভূমি অফিস স্থাপনের দাবিতে মানববন্ধন যশোরে আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ, ২১ জনের নামে মামলা, আটক ৯

পলাতক আসামিদের অবৈধ সীমান্ত পারাপার ঠেকাতে সর্বোচ্চ সতর্ক বিজিবি

নিজস্ব প্রতিবেদক
পলাতক ও ফেরারি আসামি এবং অপরাধীদের অবৈধ সীমান্ত পারাপার ঠেকাতে সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সঙ্গে সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র প্রবেশ, দালাল চক্রের তৎপরতা এবং দুষ্কৃতকারীদের ইন্ধনে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির অপতৎপরতা রোধে নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। রোববার (১৫ নভেম্বর) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) আয়োজিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব তথ্য জানানো হয়।

সভায় বিজিবির পক্ষ থেকে জানানো হয়, ঝুঁকিপূর্ণ সীমান্ত পয়েন্টগুলোতে নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ অভিযান পরিচালনার জন্য অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। দিন-রাত যেকোনো সময় অবৈধ অনুপ্রবেশ শনাক্ত করতে নাইট ভিশন ও থার্মাল ক্যামেরা, লেজার রেঞ্জ ফাইন্ডার, সার্চলাইট, ড্রোন, সিসি ক্যামেরা, নাইট ভিশন বাইনোকুলারসহ আধুনিক প্রযুক্তির বিভিন্ন সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে।

এ ছাড়া পলাতক আসামি ও অপরাধীদের গতিবিধি এবং তাদের সহায়তাকারী দালাল চক্রের তৎপরতা রুখতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্তসংলগ্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হচ্ছে। পুলিশ ও অন্যান্য গোয়েন্দা সংস্থার সঙ্গে তথ্য আদান-প্রদানের মাধ্যমে সমন্বিতভাবে কাজ করছে বিজিবি।

সভায় বিজিবির পক্ষ থেকে আরও জানানো হয়, সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় সীমান্তের ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকাগুলো চিহ্নিত করে দিন-রাত বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে। রাতে নজরদারি আরও কার্যকর করতে গুরুত্বপূর্ণ স্থানে সার্চলাইট স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি থার্মাল ড্রোনসহ আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো হচ্ছে। এর মাধ্যমে দুর্গম ও অন্ধকার এলাকাতেও সন্দেহজনক গতিবিধি দ্রুত শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।

সীমান্ত সুরক্ষা ও অভ্যন্তরীণ স্থিতিশীলতা বজায় রাখতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেছে বিজিবি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর তথ্য ও গুজব প্রতিরোধ, সীমান্তবর্তী এলাকার মানুষকে সচেতন করা এবং অবৈধ সীমান্ত পারাপারের রুট ও মানবপাচারকারী দালাল চক্র সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য দিয়ে সহায়তা করার আহ্বান জানানো হয়।

বিজিবির পক্ষ থেকে সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের অপরিচিত, বিতর্কিত কিংবা সন্দেহভাজন ব্যক্তিকে আশ্রয় না দেওয়া এবং সন্দেহজনক চলাফেরা বা অবৈধ সীমান্ত পারাপারের চেষ্টা চোখে পড়লে দ্রুত বিজিবিকে জানানোর অনুরোধ করা হয়েছে।

সভায় বিজিবির পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়, কোনো বিতর্কিত পলাতক বা ফেরারি আসামি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে তাকে গ্রেপ্তার করা হবে। বাংলাদেশের সীমান্ত দিয়ে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যাতে অবৈধভাবে প্রবেশ বা বের হতে না পারে, সে বিষয়ে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা হচ্ছে।

এদিকে সীমান্ত পারাপার, অপরাধমূলক কর্মকাণ্ড ও আইনশৃঙ্খলা-সংক্রান্ত যেকোনো তথ্য জানাতে বিজিবির নির্ধারিত হটলাইন নম্বর ০১৭৬৯৬০৪১১৫-এ যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে। তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে এবং তথ্যদাতাকে বিশেষ পুরস্কার দেওয়ার কথাও জানিয়েছে বিজিবি।

বিজিবির পক্ষ থেকে বলা হয়, দেশের সার্বভৌমত্ব, সীমান্তের নিরাপত্তা এবং মানুষের জানমাল রক্ষায় পেশাদারত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করা হচ্ছে। সীমান্তে যেকোনো ধরনের অবৈধ তৎপরতা প্রতিরোধে নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 10 Minutes Ago
9 Time View