Jashore , Friday, 13 November 2026

বাঘারপাড়ার রায়পুরে ভূমি অফিস স্থাপনের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
যশোরের বাঘারপাড়া উপজেলার রায়পুর ইউনিয়নে স্থায়ী ভূমি অফিস স্থাপনের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। শুক্রবার বিকেলে রায়পুর ইউনিয়ন পরিষদের সামনে সচেতন নাগরিক সমাজের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, স্বাধীনতার ৫৫ বছর পেরিয়ে গেলেও প্রায় ২৫ হাজার জনসংখ্যার রায়পুর ইউনিয়ন উন্নয়নবঞ্চিত। ইউনিয়নটিতে এখনো স্থায়ী ভূমি অফিস নির্মাণ করা হয়নি। অথচ ভূমি অফিসের জন্য জমি অধিগ্রহণ করা রয়েছে। কিন্তু সেখানে অবকাঠামো নির্মাণের উদ্যোগ নেওয়া হয়নি।

তাঁরা বলেন, রায়পুর ইউনিয়নের ২২ গ্রামের মানুষকে ভূমিসেবা নিতে প্রায় ১০ কিলোমিটার দূরে পার্শ্ববর্তী নারিকেলবাড়িয়া ইউনিয়নে যেতে হয়। জমির নামজারি, ভুল সংশোধন, পর্চা উত্তোলন ও ভূমি উন্নয়ন কর পরিশোধসহ বিভিন্ন কাজে সেখানে যেতে হয়। অনেক সময় এক দিনে এসব কাজ সম্পন্ন করা সম্ভব হয় না। এতে সাধারণ মানুষকে ভোগান্তি ও হয়রানির শিকার হতে হচ্ছে। পাশাপাশি সময় ও অর্থের অপচয় হচ্ছে।

বক্তারা উপজেলার জনবহুল এ ইউনিয়নে দ্রুত স্থায়ী ভূমি অফিস নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানান। অন্যথায় কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন তাঁরা।

মানববন্ধনে বক্তব্য দেন সমাজসেবক নাজমুস সাকিব সবুজ, মাওলানা গোলাম ইয়াহিয়া, মাওলানা আমিনুর রহমান, অধ্যক্ষ মাওলানা ইখলাচ উদ্দিন, মাস্টার আইয়ুব হোসেন, মাস্টার শামসুর রহমান, বাবুল আক্তার, মাওলানা মঈনুদ্দিন, জাহাঙ্গীর হোসেন ও আক্তারুল ইসলাম প্রমুখ। কর্মসূচি সঞ্চালনা করেন জাহাঙ্গীর হোসেন টুকু।

এতে ইউনিয়নের বিভিন্ন গ্রামের নানা শ্রেণি-পেশার কয়েকশ মানুষ অংশ নেন। এ সময় তাঁদের হাতে ‘রায়পুরে ভূমি অফিস চাই’ লেখা প্ল্যাকার্ড দেখা যায়।

উল্লেখ্য, গত ৯ নভেম্বর দৈনিক নতুন সকাল পত্রিকায় ‘ভূমি অফিস নেই বাঘারপাড়ার রায়পুরে, ভোগান্তিতে মানুষ’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : One minute ago
2 Time View