Jashore , Friday, 13 November 2026
সর্বশেষ:
যশোরে ককটেল বিস্ফোরণের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ যশোর ২৫০ শয্যা হাসপাতালে চালু হচ্ছে কিডনি ডায়ালাইসিস ইউনিট যশোরে বিএনপি নেতার বাড়িতে বোমাসদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার যশোরে সন্ধ্যারাতে সিরিজ ককটেল বিস্ফোরণ যশোরে বিদ্যালয়ের সমস্যা সমাধানে মা সমাবেশ ও গণশুনানি ওটিটিতে সাফল্যের বছর দিব্যা দত্তর, প্রশংসায় ভাসছেন অভিনেত্রী যশোর সীমান্তে ইয়াবাসহ ১২ লাখ টাকার পণ্য জব্দ, আটক ১ যশোরে পাউরুটিতে বিষ্ঠা, ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা সুজনের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নড়াইলে মানববন্ধন ও আলোচনা সভা নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে যশোরে এনসিপির বিক্ষোভ

যশোর ২৫০ শয্যা হাসপাতালে চালু হচ্ছে কিডনি ডায়ালাইসিস ইউনিট

নিজস্ব প্রতিবেদক
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে কিডনি ডায়ালাইসিস ইউনিট চালুর ঘোষণা দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি জানিয়েছেন, হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটের পূর্ণাঙ্গ কার্যক্রম আগামী বছরের জুনে চালু করার পরিকল্পনা রয়েছে। এরপর কিডনি ডায়ালাইসিস ইউনিট চালু করা হবে।

শুক্রবার (১৩ নভেম্বর) যশোর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের অর্থায়নে দুস্থ-অসহায় পরিবার ও দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মধ্যে এককালীন অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, করোনারি কেয়ার ইউনিটের পূর্ণাঙ্গ রূপ দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে। ইনশাআল্লাহ আগামী বছরের জুন মাসে এটি চালু করা হবে। করোনারি কেয়ার ইউনিট পূর্ণাঙ্গভাবে চালুর পর কিডনি ডায়ালাইসিস ইউনিট চালু করা হবে, যাতে সাধারণ মানুষ সরকারি ব্যবস্থাপনায় এ সুবিধা পেতে পারেন। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে যশোর সদর উপজেলার ২০০টি দুস্থ-অসহায় পরিবার ও দরিদ্র মেধাবী শিক্ষার্থীর প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ২০ লাখ টাকার অনুদানের চেক বিতরণ করেন প্রতিমন্ত্রী।

সার বিতরণ প্রসঙ্গে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, সুষ্ঠুভাবে সার বিতরণ নিশ্চিত করতে সার ও বীজ মনিটরিং কমিটি ঢেলে সাজানোর নির্দেশ দেওয়া হয়েছে। সার বিতরণে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না। এ ক্ষেত্রে সার ডিলারের রাজনৈতিক কিংবা ধর্মীয় পরিচয় বিবেচনা করা হবে না। অনিয়মের অভিযোগ উঠলে ডিলারশিপ বাতিলসহ সংশ্লিষ্টদের আইনের আওতায় আনা হবে।

তিনি আরও বলেন, অর্থের অভাবে কোনো মানুষ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হবেন না। একইভাবে অর্থের অভাবে কোনো মেধাবীর পড়ালেখা বন্ধ হবে না—বর্তমান সরকার তা নিশ্চিত করতে চায়। বিগত দিনে সরকারি ভাতা পেতে অর্থ লেনদেন করতে হয়েছে এবং জনপ্রতিনিধিদের কাছে ধরনা দিতে হয়েছে। এখন থেকে কোনো ভাতা পেতে অর্থ লেনদেন কিংবা কারও কাছে ধরনা দিতে হবে না।

প্রতিমন্ত্রী বলেন, ভাতা পাওয়ার জন্য কেউ অর্থ লেনদেন করলে তিনি যেমন কার্ড পাবেন না, তেমনি যিনি অর্থ গ্রহণ করবেন, তাঁকেও আইনের আওতায় আনা হবে। প্রতিটি ক্ষেত্রে জনগণের কাছে জবাবদিহি নিশ্চিত করতে চায় সরকার। তিনি বলেন, আমি যেমন জনগণের কাছে জবাবদিহি করব, তেমনি সরকারি কর্মকর্তারাও জনগণের কাছে জবাবদিহি করবেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন যশোর জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক অনিরুদ্ধ রায়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার হক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাবেক সহসভাপতি গোলাম রেজা দুলু, সাবেক যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খান, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি অধ্যাপক আব্দার হোসেন খান, সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, আশরাফুজ্জামান মিঠুসহ স্থানীয় নেতারা।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 14 Minutes Ago
22 Time View