Jashore , Thursday, 12 November 2026
সর্বশেষ:
যশোর সীমান্তে ইয়াবাসহ ১২ লাখ টাকার পণ্য জব্দ, আটক ১ যশোরে পাউরুটিতে বিষ্ঠা, ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা সুজনের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নড়াইলে মানববন্ধন ও আলোচনা সভা নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে যশোরে এনসিপির বিক্ষোভ যশোরে ভোটকেন্দ্রে হামলার মামলায় মহিলা আওয়ামী লীগ নেত্রী আটক নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রোল বোমা হামলার আলামত পায়নি পুলিশ গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় ৩ প্লাটুন বিজিবি মোতায়েন যশোর সীমান্ত দিয়ে ঢুকছে বিকল্প মাদক, আড়ালে গডফাদাররা সাগরদাঁড়ী স্কুলের মিটিং চলাকালে শিক্ষকদের উপর হামলা; প্রতিবাদে মানববন্ধন সাত দিনের সফরে যুক্তরাজ্য যাচ্ছেন এনসিপি নেতা নাহিদ ইসলাম

যশোরে পাউরুটিতে বিষ্ঠা, ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
পাউরুটিতে বিষ্ঠা পাওয়া, পণ্যে উৎপাদনের তারিখ উল্লেখ না থাকা এবং প্রতিষ্ঠানে মূল্যতালিকা প্রদর্শন না করার অভিযোগে যশোরের টাটকা লাইভ বেকারিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

গত সোমবার (৯ নভেম্বর) বিকেলে ভোক্তা মো. মাইনুল ইসলাম মিলন তাঁর শিশুসন্তানের জন্য শহরের চিত্রার মোড়ের সামনে জাবির হোটেল ইন্টারন্যাশনালের পাশে অবস্থিত টাটকা লাইভ বেকারি থেকে পাউরুটি ও কেক কেনেন। পরে কেনা পাউরুটির মধ্যে বিষ্ঠা দেখতে পান তিনি। এ ছাড়া পণ্যে উৎপাদনের তারিখ উল্লেখ না থাকা এবং প্রতিষ্ঠানে মূল্যতালিকা প্রদর্শন না করার বিষয়টিও তাঁর নজরে আসে।

এ ঘটনায় বৃহস্পতিবার অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোরের সহকারী পরিচালক মো. সেলিমমুজ্জামান। অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৭ ধারায় প্রতিষ্ঠানটিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ধরনের অনিয়ম জনস্বাস্থ্যের জন্য উদ্বেগজনক। বিশেষ করে শিশুদের খাদ্যপণ্যের গুণগত মান ও নিরাপত্তা নিশ্চিত করতে ব্যবসায়ীদের আরও দায়িত্বশীল হওয়ার পাশাপাশি নিয়মিত বাজার তদারকি জোরদারের ওপর গুরুত্ব দিয়েছেন সচেতন ভোক্তারা।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 7 Minutes Ago
8 Time View