Jashore , Thursday, 12 November 2026
সর্বশেষ:
সুজনের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নড়াইলে মানববন্ধন ও আলোচনা সভা নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে যশোরে এনসিপির বিক্ষোভ যশোরে ভোটকেন্দ্রে হামলার মামলায় মহিলা আওয়ামী লীগ নেত্রী আটক নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রোল বোমা হামলার আলামত পায়নি পুলিশ গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় ৩ প্লাটুন বিজিবি মোতায়েন যশোর সীমান্ত দিয়ে ঢুকছে বিকল্প মাদক, আড়ালে গডফাদাররা সাগরদাঁড়ী স্কুলের মিটিং চলাকালে শিক্ষকদের উপর হামলা; প্রতিবাদে মানববন্ধন সাত দিনের সফরে যুক্তরাজ্য যাচ্ছেন এনসিপি নেতা নাহিদ ইসলাম যশোরে বিএনপির সাবেক ওয়ার্ড সভাপতিকে কুপিয়ে হত্যা, আটক ১ এনসিপি ছাড়লেন যশোরের সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন

নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে যশোরে এনসিপির বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার দৌলতপুরের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা এনসিপি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেল ৫টায় যশোর শহরের দড়াটনার ভৈরব চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিল শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশ থেকে ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান নেতাকর্মীরা।

কর্মসূচিতে নেতৃত্ব দেন এনসিপি যশোর জেলা শাখার আহ্বায়ক মোহাম্মদ নুরুজ্জামান ও সদস্য সচিব মনিরুজ্জামান আজাদ। সমাবেশে জেলা আহ্বায়ক মোহাম্মদ নুরুজ্জামান বলেন, একজন জনপ্রতিনিধির গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। রাজনৈতিক মতপার্থক্য সহিংসতার মাধ্যমে প্রকাশ করা উচিত নয়। তিনি সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দায়ীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।

জেলা সদস্য সচিব মনিরুজ্জামান আজাদ বলেন, রাজনীতিতে মতপার্থক্য থাকতে পারে। তবে প্রতিহিংসা, ভয়ভীতি কিংবা অগ্নিসংযোগ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার আরিফ জামান, সাংগঠনিক সম্পাদক সালমা আক্তার আশা, যুগ্ম আহ্বায়ক সোহেল রহমান বাবু, ইউসুফ আলী ও আলী সোহেব, যুগ্ম সদস্য সচিব সাজিদ সারোয়ার ও মারুফ হাসান সুকর্ণ, সহসাংগঠনিক সম্পাদক বিএম আকাশ, মহিলা বিষয়ক সম্পাদক উম্মে সাদিয়া এবং সদর উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক মুক্তা ইসলাম।

এ ছাড়া জাতীয় যুবশক্তি যশোর জেলার আহ্বায়ক ইমদাদ হোসেন, জেলা সংগঠক তাসকিন আহমেদ রিয়াজ, জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক খান মিফতাহুল অমিতসহ এনসিপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন। কর্মসূচি সঞ্চালনা করেন জেলা এনসিপির প্রচার সম্পাদক ফাহিম আল ফাত্তাহ্।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 8 Minutes Ago
16 Time View