Jashore , Thursday, 12 November 2026
সর্বশেষ:
সুজনের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নড়াইলে মানববন্ধন ও আলোচনা সভা নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে যশোরে এনসিপির বিক্ষোভ যশোরে ভোটকেন্দ্রে হামলার মামলায় মহিলা আওয়ামী লীগ নেত্রী আটক নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রোল বোমা হামলার আলামত পায়নি পুলিশ গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় ৩ প্লাটুন বিজিবি মোতায়েন যশোর সীমান্ত দিয়ে ঢুকছে বিকল্প মাদক, আড়ালে গডফাদাররা সাগরদাঁড়ী স্কুলের মিটিং চলাকালে শিক্ষকদের উপর হামলা; প্রতিবাদে মানববন্ধন সাত দিনের সফরে যুক্তরাজ্য যাচ্ছেন এনসিপি নেতা নাহিদ ইসলাম যশোরে বিএনপির সাবেক ওয়ার্ড সভাপতিকে কুপিয়ে হত্যা, আটক ১ এনসিপি ছাড়লেন যশোরের সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন

সুজনের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নড়াইলে মানববন্ধন ও আলোচনা সভা

নড়াইল প্রতিনিধি
‘খুন-ধর্ষণ-নিপীড়ন ও সহিংসতামুক্ত মানবিক সমাজ চাই, দুর্নীতি-দুর্বৃত্তায়ন ও সাম্প্রদায়িকতামুক্ত জনকল্যাণমুখী রাজনীতি চাই’—এই প্রতিপাদ্য সামনে রেখে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নড়াইলে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ নভেম্বর) সকাল ১১টায় সুজনের নড়াইল জেলা শাখার কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে জেলা কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।

এতে উপস্থিত ছিলেন সুজনের নড়াইল জেলা কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যাপক আব্দুর রহিম, সাধারণ সম্পাদক মো. মাহাফুজুর রহমান লাবু, সহসভাপতি ও আশার আলো ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আফরোজা খাতুন, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংবাদিক মো. সাজ্জাদ আলম খান সজল, দপ্তর সম্পাদক এ.এইচ. ফুয়াদ জিলানী, জেলা কমিটির নির্বাহী সদস্য সাংবাদিক স্বপন কুমার দাস ও রিপন বিশ্বাসসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, বিগত ২৪ বছর ধরে সুজন দেশে গণতন্ত্র, সুশাসন, স্বচ্ছতা, জবাবদিহি, নাগরিক অধিকার ও নির্বাচন ব্যবস্থার উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। একটি গণতান্ত্রিক, মানবিক ও কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আইনের শাসন, স্বাধীন বিচারব্যবস্থা, মানবাধিকার সুরক্ষা, দুর্নীতি প্রতিরোধ এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর নিরপেক্ষতা নিশ্চিত করা অপরিহার্য।

তারা আরও বলেন, সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ। দুই যুগ পূর্তিতে সুজনের আহ্বান—খুন, ধর্ষণ, নিপীড়ন ও সহিংসতামুক্ত মানবিক সমাজ এবং দুর্নীতি, দুর্বৃত্তায়ন ও সাম্প্রদায়িকতামুক্ত জনকল্যাণমুখী রাজনীতি প্রতিষ্ঠা করা।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : Just Now
1 Time View