Jashore , Thursday, 12 November 2026
সর্বশেষ:
নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে যশোরে এনসিপির বিক্ষোভ যশোরে ভোটকেন্দ্রে হামলার মামলায় মহিলা আওয়ামী লীগ নেত্রী আটক নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রোল বোমা হামলার আলামত পায়নি পুলিশ গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় ৩ প্লাটুন বিজিবি মোতায়েন যশোর সীমান্ত দিয়ে ঢুকছে বিকল্প মাদক, আড়ালে গডফাদাররা সাগরদাঁড়ী স্কুলের মিটিং চলাকালে শিক্ষকদের উপর হামলা; প্রতিবাদে মানববন্ধন সাত দিনের সফরে যুক্তরাজ্য যাচ্ছেন এনসিপি নেতা নাহিদ ইসলাম যশোরে বিএনপির সাবেক ওয়ার্ড সভাপতিকে কুপিয়ে হত্যা, আটক ১ এনসিপি ছাড়লেন যশোরের সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর উদ্যোগ চান রাষ্ট্রপতি

যশোরে ভোটকেন্দ্রে হামলার মামলায় মহিলা আওয়ামী লীগ নেত্রী আটক

নিজস্ব প্রতিবেদক
যশোরে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ভোটকেন্দ্রে হামলা, বোমা বিস্ফোরণ ও গুলিবর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় মহিলা আওয়ামী লীগ নেত্রী নাসিমা সুলতানা মহুয়াকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে শহরের ঘোপ এলাকা থেকে তাঁকে আটক করা হয়। পরে বিকেলে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশ সূত্রে জানা গেছে, আটক নাসিমা সুলতানা মহুয়া যশোর শহরের পালবাড়ী গাজীরহাট রোড এলাকার কর্নেল সোহরাব আলীর মেয়ে। ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন বেলা ১১টার দিকে যশোর সদর উপজেলার বালিয়াডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে হামলার ঘটনা ঘটে।

মামলার অভিযোগে বলা হয়েছে, আওয়ামী লীগ নেতৃত্বাধীন একদল সন্ত্রাসী পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র, আগ্নেয়াস্ত্র, বোমা ও জিআই পাইপ নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশ করে। এ সময় তারা এলোপাতাড়ি গুলিবর্ষণ ও বোমার বিস্ফোরণ ঘটিয়ে বিএনপির নেতাকর্মীদের হত্যার চেষ্টা করে এবং এলাকায় আতঙ্ক সৃষ্টি করে।

অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা লাঠিসোঁটা ও জিআই পাইপ দিয়ে মারধর এবং ইটপাটকেল নিক্ষেপ করে কয়েকজনকে আহত করে।

পুলিশের দাবি, প্রাথমিক তদন্তে ওই ঘটনার সঙ্গে নাসিমা সুলতানা মহুয়ার জড়িত থাকার বিষয়ে সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে। এর ভিত্তিতেই বৃহস্পতিবার সকালে তাঁকে আটক করা হয়। পরে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 11 Minutes Ago
10 Time View